সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৩,৩৬৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

জেলা সিভিল সার্জনের স্বাক্ষর

আমিসহ আরো ১০ জন একসাথে ২০২৪ সালে দক্ষিন কোরিয়ার ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কোরিয়া যাওয়ার প্রক্রিয়া হিসেবে প্রত্যেক চাকুরী প্রার্থীকে মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রত্যেকের নিজ জেলার সিভিল সার্জন সেটাকে অনুমোদন করবে। এবং কোন কোন টেস্ট করানো লাগবে সেটা বোয়েসেলের নোটিশে বলা ছিলো। আমরা সকল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে গেলে উনার পিয়ন প্রত্যেকের কাছথেকে ৩,০০০ করে চায়। অথচ, সরকারি ফি-২৫০টাকা। যেহেতু, আমাদের এই রিপোর্ট সাবমিট করার লাস্ট ডেইট ছিলো তাই বাধ্য হয়ে টাকা দিয়ে স্বাক্ষর নিতে হয়েছিলো। আর হ্যাঁ উনি আমাদের জেলার তৎকালীন সিভিল সার্জনের পিয়ন। মানে টাকাটা সিভিল সার্জনই নিয়েছিলো।

ঘুষ দিয়েছি
ফেনী ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTFCF6HP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সোনালী ব্যাংক ঋণ

আমি ৫০০০০ টাকা সোনালি ব্যাংক এ ঋণের জন্য জন্য আবেদন করি সেখানে দালান ছাড়া কাজ হয়না পরে বাধ্য হয়ে ৫০০০ টাকা ঘুষ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
আএাই ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJ8BJJNG
মন্তব্য
বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স

”আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি কার মাধ্যমে আবেদন করেছি, আমি বলি আমি একা আবেদন করেছি অনলাইনে সকল শর্ত মেনে আবেদন নিজে থেকে দাখিল করেছি এবং জিগজ্যাগ টেস্ট ফেস করার জন্যেও প্রস্তুত। তবে, আমাকে টেস্ট এ পাশ করবার জন্য টাকা দাবি করা হয় । নয়তো ফেল আসবে। ওখানে টেস্ট দিতে আসা একজনের কাছে জানতে পারি সে কয়েকবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি।

ঘুষ দিয়েছি
ঝিনাইদহ ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHK7RRRK
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জাতীয় পরিচয় পত্র

তারা আমাকে বলেছিল সরকারি ভাবে যদি করতে চান তাহলে কখনো হবে না । আমাদের কি খরচ দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি করে দেবো। শুধু আমাকে না আমার এলাকার আরো ১৫/২০ জনকে

ঘুষ দিয়েছি
লামা ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT527T5S
মন্তব্য
কর অফিস

ভ্যাট রিটার্ণ জমা দেয়া।

মাসিক ভ্যাট রিটার্ণ জমা দেয়ার সময় প্রত্যেক মাসেই ১০০০ টাকা চাওয়া হয় এবং এটা পরিশোধ করা লাগে, পরিশোধ না করা হলে পরবর্তীতে রিটার্ণের ফাইল টা অডিটের জন্যে সিলেক্ট করে হয়রানি আর অনেক বেশি ডিমান্ড করে। এটা ভ্যাট অফিসের রেগুলার ঘটনা।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKW6NX79
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট বানাতে

পাসপোর্ট বানাতে দেওয়ার পর পুলিশ ভেরিফিকেশনের জন্য কল আসে। দেখা করার পর অফিসার সব কাগজপত্র দেখে বলেন টাকা দিতে হবে। সব কাগজপত্র ঠিক থাকার পরেও টাকা দাবির বিষয়টি জিজ্ঞেস করলে বলেন, এটা তো সবাই দেয়। বাড়তি কথা বলার টাইম নাই। আরো অবাক করার বিষয় হলো উনি একজন মহিলা অফিসার ছিলেন। মহিলা অফিসার হিসেবে প্রথমে খুশিই হয়েছিলাম। মনে করেছিলাম মহিলা অফিসার এসব থেকে দূরে থাকবেন। কিন্তু......

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT9VBCSU
মন্তব্য
ভূমি অফিস

বিগত ০৮ বছরের ভূমি উন্নয়ন কর সেটেলমেন্ট

একটি প্রতিষ্ঠান এর মেইন রোডের পাশে ১৯ শতাংশ জমি রয়েছে যার বিগত ৯ বছরে ল্যান্ড ট্যাক্স এসেছিল ২১,০০০/- টাকা মাত্র৷ এস্টেট ডিপার্টমেন্টে থাকার কারণে সেই টাকা জমাদান এর সময় তারা অনেক ঘোড়াঘুড়ি করায়৷ সহজে সমাধান করে দিতে চায় না৷ পরবর্তীতে একজন এর মাধ্যমে একটি প্রস্তাব আসে৷ ভাই বিশ হাজার আমাদের খরচ হিসাবে দিয়ে দেন, আমরা আপনার ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত খাজনা আপডেট করে দিবো৷ অবাক হয়ে দেখলাম যেখানে অফিসিয়ালি খাজনা আমার ৯৫০ টাকা হয় বছরে সেখানে তাড়া মাত্র ৪০ টাকা করে দিয়েছেন এবং খাজনা আপডেট করেছেন৷ অর্থাৎ এই ৪০ টাকা সরকার কে দিয়ে বাকী টাকা টা সরকারী কর্মকর্তা তাদের পকেটে ঢুকিয়েছে৷ সরকার আমারদেয়া খাজনা থেকে বাজেয়াপ্ত হইলো শুধুমাত্র কিছু অসত সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য৷ খারাপ লেগেছে খুব

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKCDVMEA
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগে ঘুষ। (PWD)

নামীয় ঠিকাদারি লাইসেন্স নবায়ন করতে গেলে অফিস সহকারী আমাকে বলে খরচাপাতি দেওয়া লাগবে। উনি ২০ হাজার টাকা দাবি করে বসে। প্রকারের জুলুমের মতো। সকল ঠিকাদার এই ঘুষ দিতে বাধ্য, না হলে কাজ হয় না। লক্ষ্মীপুর গণপূর্ত বিভাগের অফিস সহকারীদের মাফিয়াতন্ত্র চলতেছে। আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান এর থেকে মুক্তি চাই।

ঘুষ দিয়েছি
লক্ষ্মীপুর ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CT46GDRW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ট্রেড লাইসেন্স নবায়ন এবং নোটারী

ট্রেড লাইসেন্স এ উৎস কর যোগ করছে গতবার ছিলো না, উৎস কর আদৌ যৌক্তিক কিছু কিনা? তারপর নোটারি করতে ৫০০ টাকা নিছে? এটাও কি যৌক্তিক

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳৮০০
২৫ আগস্ট ২০২৬ DKRYCT2Q
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফোন হারানোর জিডি

২০২৩ সালে ময়মনসিংহের কোতোয়ালি থানায় আমার ওয়ালটন RX7 ফোন হারানোর জিডি করতে গিয়ে, জমা দেওয়ার সময় ডেস্কে ২০০ টাকা দাবি করা হয়। কিন্তু আমি বাধ্য হয়ে ৮০ টাকা দিয়েছিলাম, তাছাড়া কিছু করার দেখি নাই। ২০১৬ সালে আরেকবার পুলিশ সদস্যকে ৫০ টাকা দিতে হয়েছিল কপোতাক্ষ ট্রেনে।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ MYEWR2LN
মন্তব্য