সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১,১৪৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৩০ লাখ

জরিপ এর নামে টাকা চায়।

সেবাটি হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ এর জালকুড়ি এলাকায় জরিপ এর নামে মানুষ দের কাছ থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে জরিপ এর লোকেরা। বলতে বাড়ির দাগ নাম্বার ঠিক না। জায়গা ঠিক না। অথচ আমাদের বাপ দাদা থেকে এই জমির মালিক হয়েছি। এবং রাজউক থেকে প্লান পাশ করে বাড়ি করা হয়েছে। এখন জরিপ এর লোকেরা আইসা বলতাছে আমরা রাস্তায় জায়গা ছাড়ি নাই। দাগ নাম্বার ঠিক নাই এসব উল্টা পাল্টা বইলা এলাকার সবার কাছ থেকে টাকা নিচ্ছে। এর সাথে এলাকার কিছু মানুষ ও জড়িত আছে। এটা শুধু আমার কাছ থেকেই চাইছে এক লক্ষ এিশ হাজার টাকা এমন আরও বহু ভুক্তভুগী আছে এলাকায়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

মূল দলিল এর কপি

আমার আম্মা উনার আম্মার জমির দলিল এর কপি উঠাতে গেলে ভূমি অফিস ব্রাক্ষ্ ণ বাড়িয়ায় জেলা সদরে এই ঘুষ চাওয়া হয়

ব্রাক্ষণ বাড়িয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

কাজের বিল প্রাপ্তি থেকে ঘুষ চাওয়া

আমি সকল প্রকার সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে কাজ করেছি। বিল পাওয়ার পর সংশ্লিষ্ট সকল কর্মচারি এবং কর্মকর্তা আমার কাছে ঘুষ দাবি করছে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.৩০ লাখ

নামজারি

নামজারি বাব্দ ১ম এ ২লাখ ৩০ হাজার চেয়েছে, তারপর অনুরোধ করার পর ১লাখ ৩০ হাজার এ আসছে।। ১ লাখ সিকার হিয়েছিলাম। কিন্তু তাতেও রাজি হয় নাই। ভুমি অফিস এর নায়েক জাকে বলে উনি।

মুন্সিগঞ্জ লৌহজং থানা,গাওদিয়া ইউনিয়ন পরিষদ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন বাবদ

ফায়ার লাইসেন্সের নবায়ন করার জন্য গেলে তারা নতুনভাবে অনলাইন করতে হবে বলে ৫০০০ টাকা ঘুস দাবি করে।

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে সরকারি হাসপাতাল ৳৫.০০ লাখ

প্রিন্টার,টোনার,কারটিজ,কালি, কম্পিউটার এক্সেসরি,

তারা কম্পিউটার এক্সেসরি,প্রিন্টার,টোনার,কারটিস,প্রিন্টারের কালি বিভিন্ন আইটি প্রোডাক্ট তারা বাজার দরের চেয়ে দুই তিন গোণ দাম বেশি লিখে বাউচার চায়।ময়মনসিংহের সকল সরকারি দপ্তরে একই রকম কাজ চলছে দীর্ঘ দিন ধরে এই বিষয়টি সকলের চোখের আরালে চলছে।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩৫.০ হাজার

নামজারি

সরকারিভাবে নামজারি সেবা ১১০০ টাকায় সম্পন্ন হয় কিন্তু ভুমি অফিসে দালাল ছাড়া কর্মকর্তারা কাজ করেন না আমার কাছ থেকে দালাল ৩৫০০০ টাকা দাবি করে, আরেকটা কথা অনলাইনে আবেদন করলেও তারা সেটা চেক করেও দেখেনা

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

চাকরি স্থায়ীকরন

চাকরী স্থায়ীকরনের জন্য বিভাগীয় কমিশনার অফিসে আবেদন করেছি। সবকিছু ঠিকঠাক দেওয়ার পরেও বলে অমুক কাগজটা নিয়ে দেখা কইরেন। দেখা করলে প্রথমে ২০০০০টাকা চায় পরে ১০০০০টাকায় গাইগুই করে রাজী হয়েছে। বলেছি মাসের শেষের দিকে হাতে টাকা পয়সা নেই। বেতন পেলে দিয়ে দিবো। কাকেও কাকের মাংস খায়না। কিন্তু এই সরকারি অফিসগুলো এমন এক জায়গা যেখানে জনগনের পকেট কাটার পাশাপাশি অধস্তন অফিসের কর্মচারীদেরও রেহাই দেয়না।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২৭.০ হাজার

কৃষকদের নাম দিয়ে টাকা আত্মসাৎ

উপজেলা কৃষি অফিসারগণ বিভিন্ন কৃষকদের নামে সাদা কাগজে কাঁচা ভাউচার দেখিয়ে কৃষকদের স্বাক্ষর নকল বা ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা আত্মসাৎ করে ফেলে। বিভিন্ন প্রকল্পের টাকা হতে এভাবে টাকা আত্মসাৎ করছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০

জাতীয় চিড়িয়াখানা

অবৈধভাবে প্রতিটি যানবাহন থেকে বিশ টাকা আদায় করা হচ্ছে ঢাকা চিড়িয়াখানায়। —

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে শিক্ষা অফিস ৳১.৫ হাজার

বিএড ফাইল

আমার ফাইল ছাড়ার জন্য অনুরোধ করছি।টাকা দাবি করেছে।তারপর এক জনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা অফসের টাকা দিয়েছি

মহেশপুর, ঝিনাইদহ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

ডিসিআর নবায়ন

আমি রামপাল ভূমি অফিসে আ মার কেস নং ১৫৬আর(৭২-৭৩) নবায়নের জন্য গেলে কর্মকর্তা আমার কেস টিকে কৃষি শ্রেণির বদলে বাণিজ্যিক শ্রেণীতে ফেলবে এমন কথা জানায়।তাদের চাহিদা মতো টাকা দিলে আমি কৃষি শ্রেণিতে নবায়ন করতে পারবো।যেখানে ইতিপূর্বে প্রায় ৫০ বছর আমি নিয়ম অনুযায়ী কৃষি শ্রেণিতে ডিসিআর নবায়ন করে আসছি।

উপজেলা রামপাল, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমিজমা সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন

এসি ল্যান্ড আগ্রাবাদ এর আদেশ তামিল সংক্রান্ত বিষয়ে ৩ বছরের ও বেশি সময় হলেও খরচের টাকা (ঘুষের অর্থ) না দেওয়ায় এখনো পর্যন্ত আদেশ তামিল করে নাই। দক্ষিন পাহাড়তলী ভুমি অফিসের কর্মকর্তা —। হাসি মুখে বলে করে দিবো, টাকা ছাড়া ফাইল নড়ে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ কোটি

চাকরি পরিক্ষা

নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ প্রকৃয়া রর্তমানে চলমান, পদের নাম ডাটাএন্ট্রি অপারেটর, লিখিত পরিক্ষায় ডিভাইসের ব্যবহার, যারা কন্টাক্ট করেছে তাদের কাছে পাশ সাপ্লাই, করেছে একটি সিন্ডিকেট, যার অভিযোগ দেওয়ার পরও কোন পদক্ষেপ নেয়নি, অভিযোগগুলো যাচাই বাছাই ও করেনি

নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করার জন্য অন্য এক থার্ড পারটির মাধ্যমে চাওয়া হয়েছে। আমি এখনও দেই নাই। আগে একই কাজ করে দেয় নাই

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে পাসপোর্ট অফিস ৳৬০.০ হাজার

আবেদন

আমার পাসপোর্ট এ বয়স ভুল হয়েছে, ঠিক করতে 60 হাজার চেয়েছে,, আমি বলছি লাগবে না,, এভাবে রয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য