সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,৪১২ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

মিস কেইচ খারিজ বাতিলের জন্য আবেদন করেছিলাম

আমি একটা মিস কেস করেছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা, মাননীয়, সহকারী কমিশনার (ভূমি) অফি কসবা, অফিস থেকে, কুটি ইউনিয়ন ভূমি অফিসে পেরেন করেছে ঐ খানে ১ মাস হলো আমার রিপোর্ট পরে আছে এবং ১ মাসের ভিতর আমি ১৫-১৮ দিন গেছি শুধু বলে পাঠিয়ে দিবো আচকে, কালকে তাল বাহানা করছে আমার রিপোর্ট পরেন করতে গেলে ভূমি সেবার নায়েব কে ১০০০০ হাজার টাকা দিলে আমার রিপোর্ট পরেন করবে না হয় করবে না উনার কথার মাধ্যমে বুঝতে পারলাম এখন আমি কি করবো আপনাদের কাছে পরামর্শ চাই।

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT6KURA8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজ বাতিল

আমি মাননীয়, সহকারী কমিশনার ভূমি অফিস কসবা থানা, এক টা মিস কেচ এর আবেদন করি ০৬/০৮/২০২৬ আমার এই আবেদন তদন্ত করার জন্য আমার ইউনিয়ন কুটি ভূমি অফিসে প্রেরণ করা হয়েছে এখান থেকে আজ ০২/০৯/২০২৬ তারিখ আমার রিপোর্ট উপজেলায় প্রেরণ করা হয় নাই আমি এই সময় এর ভিতর ইউনিয়ন ভূমি অফিসে সরাসরি ১৪-১৫ বার গিয়ে যোগাযোগ করি আমার রিপোর্ট নিয়ে তাল বাহানা করছে, শুধু বলে আচকে পাঠাবো কালকে পাঠাবো আমি ভূমি অফিস এর নায়েব এর সহকারি সাতে কথা বলে বুঝতে পারলাম ১০০০ হাজরা টাকা দিলে আমরা রিপোর্ট পেরন করবে।

ব্রাহ্মনবাড়িয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTK4FKKU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

৮৮১

আমার মাদ্রাসার সার্টিফিকেট সংশোধন করার জন্য টাকা দাবি করতেছে যার কারনে এখন আমার শিক্ষার প্রয়োজন নেই আমাদের যে অবস্থা টাক দিয়ে সার্টিফিকেট ঠিক করার থেকে না করা ভালো

Kulawra, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYFBJTW2
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

মিউটেশন

সেবাটি ছিল মিউটেশন সংক্রান্ত আমাকে সে অনেক হয়রানি করে সে আমাকে ঘুরায় কাজ করে দিচ্ছে না টাকা দাবি করছে

কুমিল্লা জেলা মেঘনা থানা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT2T326K
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

আদালতের রায় ডিগ্রি মোতাবেক খতিয়ান সংশোধন করে নামজারি

আদালতের দেওয়ানী১৫৩/২৩ রায় ডিগ্রি মোতাবেক সরাসরি খতিয়ান সংশোধন করে নামজারি করে দিবে বিনিময়ে ২০০০০০ টাকা ঘুস দাবী করে নোয়াখালী জেলার কোম্পানি গন্জ উপজেলার ভূমি অফিস বসুরহাট পৌর তহসিলদার।

জেলা- নোয়াখালী উপজেলা - কোম্পানি গন্জ গ্রাম - চরহাজারী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTLR82JZ
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫০

ফিংগার অফিস

বিদেশ যাওয়ার জন্য আমরা তো বিএমিটি রেজিস্ট্রি ফি দিয়ে থাকি।সরকার নির্ধারিত।কিন্তু আমরা যখন কর্মসংস্থান অফিসে যায়।ফিংগার দিতে যায়।কিন্তু ওখানে একটা স্লিপের জন্য একটা ফি চাওয়া হয়।প্রকৃত পক্ষে ওখানে কোন টাকার কোন কথা নেই।কিন্তু একটা সাধারণ স্লিপের জন্য সকলের কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণে ফি নিতেছে।এটা দেখার কেও নাই।আপনাদের মাধ্যমে চাই এটা প্রতিকার হোক।

কিশোরগঞ্জ সদর, একরামপুর ফিংগার অফিস, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3E6VMT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নতুন ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিস

অভিযোগের বিষয়: নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে অনৈতিকভাবে টাকা দাবি নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র আমি নিজে প্রস্তুত করে উপজেলা নির্বাচন অফিসে যাই। আমার সকল কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক পাওয়া যায় এবং উপজেলা নির্বাচন অফিসারও যাচাই করে স্বাক্ষর করেন। পরবর্তীতে সংশ্লিষ্টদের কাছে গেলে আমার কাছ থেকে ৫০০ টাকা দাবি করা হয়। আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। পরবর্তীতে পরিস্থিতির কারণে ২০০ টাকা দেওয়ার কথা বললেও তারা টাকা না নিয়ে আমাকে চলে যেতে বলেন। আমার উপস্থিতিতে আরও কয়েকজনের কাছ থেকেও টাকা নেওয়া হয়েছে বলে আমি লক্ষ্য করেছি। আমি টাকা না দেওয়ায় পরবর্তীতে আমার ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কোনো ধরনের সমস্যা বা হয়রানি করা হবে কি না, তা নিয়ে আমি উদ্বিগ্ন ।

ভোলা মনপুরা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR7CHSS7
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১২.০ হাজার

Smart Driving License

আমি দেশের বাইরে যাচ্ছি, তাই আমার ড্রাইভিং লাইসেন্সের স্মারক/হার্ড কপিটি প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট অফিসে গিয়ে কথা বললে তারা জানায় যে, বর্তমানে এই সার্ভিসটি বন্ধ আছে, তাই আপাতত স্মারকটি দেওয়া সম্ভব নয়। তারা আমাকে অনলাইন থেকে পাওয়া PDF কপি ব্যবহার করে চালানোর পরামর্শ দেয়। তবে আমি যদি স্মারকটি সংগ্রহ করতে চাই, তাহলে একজন ব্যক্তির ফোন নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলে। পরবর্তীতে দেওয়া নম্বরে ওই ব্যক্তির সঙ্গে কথা বললে তিনি জানান যে, তিনি কাজটি করে দিতে পারবেন এবং এর জন্য ১২,০০০ টাকা লাগবে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQUTXQB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বয়স্ক ভাতা সমাজসেবা অফিস

সমাজসেবা অফিস সাদুল্লাপুর, গাইবান্ধায় টাকা ছাড়া কোন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী ভাতা করে দেয় না জনগণকে অনেক হয়রানি করে।একটা ভাতা করে নিতে প্রত্যেককে প্রায় ১০ হাজার করে টাকা দিতে হয়। টাকা ছাড়া কোন কাজে হয় না।

সাদুল্লাপুর উপজেলা গাইবান্ধা জেলা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNVLYMH5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

গর্ভবতী কার্ড

গর্ভবতী কার্ড করতে ইউনিয়ন উদোক্তা আমার কাছে এই কার্ড করতে ৫০০০/- চাইছিল,যদিও বলা কার্ড করতে কোন টাকা লাগা না।

নান্দাইল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYCUU63H
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

পিএসসি পরীক্ষার রেজিঃ

২০১৫ সালে একটি নতুন কিন্ডারগার্টেন স্কুল এর ৯ জন ছাত্র-ছাত্রী পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য চুয়াডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসের টিইও মহোদয়ের নিকট তালিকা জমা দেয়া হলে তিনি উক্ত তালিকা ঢাকা অফিসে যেয়ে অনলাইন করতে হবে মর্মে ৫০০০/- টাকা ঘুষ দাবি করেন। আমি ঘুষ দিতে অস্বীকার করি। পরবর্তিতে ইউএনও মহোদয়কে বিষয়টি জানালে তিনি ঐ অফিসারকে ফোন করে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার অংশগ্রহণের ব্যবস্থা করার নির্দেশ দেন।

চুয়াডাঙ্গা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH92524U
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

কীটনাশক লাইসেন্স

মোট টাকা খরচ হবে ২হাজার থেকে ২৫০০ টাকা সেখানে ৭ হাজার টাকা দিতে বলছে।

বরগুনা সদর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRWXJGNU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

ভূমি

জলমা ইউনিয়ন ভুমি অফিসের নায়েব। ঘুষ ছাড়া কোন প্রতিবেদনই দেয় না উনার নিজস্ব ডায়রি আছে সেখানে ঘুষের সব তথ্য আছে।

বটিয়াঘাটা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHUSS7XR
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১০.০ হাজার

বানানো

আমি যখন পাসপোর্ট বানাতে গিয়েছিলাম তখন তারা আমার থেকে দশ হাজার টাকা দাবি করেছে। যখন আমি বললাম মূল পাসপোর্ট বাড়াতে খরচ হয় ৫৭০০ টাকা তখন তারা আমাকে বলে তোমার কোন বাবা এত কম টাকায় পাসপোর্ট বানিয়ে দিবে না, আমি যখন তাদের কথা মানি না তখন তারা তুমি কিভাবে পাসপোর্ট বানাও আমি দেখে নেব।

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT4KHERM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

সরকারি চাকরিজীবিদের অবসর ভাতা সংক্রান্ত

আমার ফাইল রেডি ছিলো। সিগনেচারও করা ছিলো।কিন্তু আমাকে মিথ্যা বলা হয়েছে....... কিছু চা পান খেতে না দিলে ফাইল আটকে দিবেন। এই মিথ্যাটা পিওন বলেছে। পরে আমি ঘুষ দেয়া ছাড়াই বিষয়টি মোকাবিলা করে ফাইলটি উদ্ধার করতে সক্ষম হই।

জামালপুর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYABAU2J
মন্তব্য