সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২১৫ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২১৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.৩ হাজার

Pasport

পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছিলাম, সেখানে ১০ বছর মেয়াদে ৯ হাজার টাকা নিয়েছিল এই হলো। তারপরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে, বায়োমেট্রিকের জন্য দাঁড়িয়ে থাকা লাগবে অনেক সময় ব্যয় পুরোটা দিন হয়রানি।

Narshandi, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKEJAW2X
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি

নামজারি করতে দলিল খতিয়ান এর সবকিছু মিল আছে ,তারপরও একটি একটি ভুল ধরবেই

পাঠিকাপাড় ইউনিয়ন ভূমি অফিস, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RNBX3AQR
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০০

নামজারি করতে গিয়ে ঘুষ

আমাদের স্থানীয় ভূমি অফিসে গিয়েছিলাম নামজারি করতে নামধারী হয়েছে এটা জানার পরে বললাম একটা কফি দেন দুই টাকার ফটোকপি দিয়ে ১০০ টাকা জোর করে নিয়েছে

রাজবাড়ী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKLXAEG4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০০ লাখ

ভূমি কর

ভূমি প্রদানের অনুমতি দেননি ৭০০০০০/- টাকা দেওয়ার পর অনুমতি দিয়ে ১১৪০০০/- টাকার ভূমি কর পরিশোধ করা হয়।

ভালুকা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে MYMQQQGU
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২০

মেডিকেল কলেজ হাসপাতালে সেবা দেওয়ার পরে বিনা রিসিভে টাকা নেওয়া টাকা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলাদের জরায়ু সমস্যা, ফ্রি ভায়া টেস্ট (via) করার কথা কিন্ত টিকিট করে টেস্ট সম্পন্ন করার পরে যে মহিলা স্বাস্থ্যকর্মী ঐখানে দায়িত্ব পালন করেন তিনি সবার কাছ থেকেই রিপোর্ট দেওয়ার সময় ২০ টাকা করে চেয়ে নেন। এটা কেন নেন , তিনি কি বেতন পান না ?

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার দেখা হয়েছে KHBAQD4Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

এইটা জানা নেই আমার

আমাকে জমি ঠিক আছে দলিল ও ঠিক আছে কিন্তু তারা টাকা ছাড়া কোন সেবা দেয় না আমাকে মাঠ পচা দিবে টাকা ছাড়া দেয় না ২০ হাজার টাকা ছায় আমি কথায় অভিযোগ করবো কি ভাবে কি করবো বুজতাছি না আবার এলাকায় কিছু প্রভাবশালী দালাল রা হাত আছে সাথে বড় বড় রাঘব বোলো হাতে আছে তাদের সাথে টাকা ছাড়া কোন কথায় হয় না

ভোলা জনতাবাজার কন্দপুর মোজা ৩ নাম্বার সিট কেম্প দারাগা খাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে BR4LAV3B
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

মিউটেশন বা নামজারী

আমি ১৯৯৫ সালে ধারাবাহিক বর্ণনা প্রায় 17 ঘন্টা জায়গায় করাই করি। রেশন করতে গেলে ১৯৭২ ৭৭সালের কবল আইমিটেশন হয় না বলে আমাদেরকে প্রত্যাখ্যান করে পরবর্তীতে অনেক চেষ্টা করে দেখলাম আসলে এখানে টাকা দিলে সব হয় উনি আমার থেকে প্রায় দুই লক্ষ টাকা দাবি করে আমার সামর্থ্য না থাকলে আমি এখনো পর্যন্তই মেডিসিনগুলো করতে পারিনি

পটিয়া ভুমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTNDR3TW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন এর নামে আমার থেকে 10,000 টাকা দাবি করেছিলো। নওগাঁ DSB অফিস থেকে ।পরে জরুরী হওআই উপায়ন্তর না দেখে পরিশোধ করেছি।

নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJV32WAE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৮ হাজার

পাসপোর্ট নবায়ন

অনলাইন সাবমিশন করা হয়েছিল কিন্তু একটা স্পেস থাকায় বাতিলযোগ্য বলেছিল। দালাল কর্তৃক দাবিকৃত টাকা পরিশোধ করা হলে একদিনের মধ্যে পাসপোর্ট রেডি হয়ে যায়।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CT5GEUPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি ৩.৭৬ শতাংশ জমি

নমজারি অনলাইন আবেদনের পর ভূমি অফিস থেকে দাবী করা হয়েছে। পুরোপুরি পরিশোধের পর নাম জারি সম্পন্ন হয়েছে

চকরিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT2R7P9D
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳২.৫ হাজার

নতুন পাসপোর্ট

আমার বউয়ের পাসপোর্ট করার জন্য বরগুনা সদর অফিসে গিয়েছিলাম। যেহেতু আমি পাসপোর্ট ফরম বাসা থেকে ফিলআপ করে নিয়ে গিয়েছি এতে করে ওনাদের সমস্যা হয়ে গিয়েছে। দুই ঘণ্টা সিরিয়াল ধরে ফিংগার রুমে যাওয়ার পর সেখান থেকে ফরম এ মিডল নাম কেন ফার্স্ট নামের সাথে লিখেছি তাই পাসপোর্ট হবেনা। অথচ পাসপোর্ট অফিস দ্বারা যেভাবে ওয়েবসাইটে বলা আছে সেভাবেই করেছি। পরে গেলাম পরিচালকের রুমে, সেও দেখি একই কথা বলতেছে, পরে বললো বাহিরে কম্পিউটার দোকানে যেতে, সেখানে গেলে বলে ২৫০০ টাকা দিলে সব ঠিক করে দেবে। বুঝলাম এই ২৫০০ টাকার ভাগ পরিচালকের পকেটে যায়। টাকা না দিয়ে চলে আসলাম। পরিচিত মিডিয়ার বড় ভাইকে দিয়ে পরিচালককে ফোন করলাম, পরে বলল সব ঠিক করে দেবে। বিকাল ৫ টা পর্যন্ত বসিয়ে রাখল, পরে বলল কাল কে আসেন আজকে সময় নাই

বরগুনা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে BR8VHEEM
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

উচ্চতর গ্রেড বিল

আমার ১০ বছর চাকুরিকাল অতিবাহিত হলে প্রথম উচ্চতর গ্রেড মন্জুর হয়৷উক্ত বিল করতে হিসাব রক্ষন অফিসে যাই৷টাকা দিতে অস্বীকার করায় আমাকে তিনমাস ঘুরায়৷পরবর্তিতে টাকা দিলে বিলটি মন্জুর হয়৷

দূমকা, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার দেখা হয়েছে BR3ZTWP4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১২.০ হাজার

জমিন নামজারী

আমি সম্প্রতিক সামান্য পরিমান জমিন কিনে ছিলাম। আমার জমিনের নাম জারী কর দরকার কিন্তু আমি নামজারী করার জন্য গেলে সংশ্লিষ্ট তহিসলদার আমার সব কাগজ দেখেন অথাৎ জমিনের দলিল,খাজনা রশিদ, পূর্ববতী জমিনের মালিকর নামেও নামজারী দেখেন। দেখে বলেন আপনি এগুলো রেখে যান। পরবর্তিতে আপনাকে জানাবো। যাক আমি সব রেখে চলে আসলাম। কিছুদিন পর যাওয়ার পর তহসিলদারকে পেলাম না। আবার গেলাম তহসিলদার সাথে দেখা করলে তিনি বলেন আজকে ওনি ব্যস্ত আছেন। এই ভাবে অনেক দিন গুরার পর আমি নিরুপাই হয়ে আবার যায় তহসিলদারের কাছে অনেক অপেক্ষার পর ওনি আমাকে বলেন, আপনার কাগজে অনেক সমস্যা আছে যাক আমি ম্যানেজ করবো আপনার কাজ হবো আপনি আমাকে ১২০০০ টাকা দিবেন। আমি বললাম কেন? ওনি বলেন বেশি কথা বলবেন না। অথচ এই কাজে সরকারী খরচ ১১০০-১২০০ টাকা। আমি কি বলব

নোয়াখালী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTRKRRCY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০০ লাখ

জমির প্লান পাস

10 তলা বাড়ী নির্মানের জন্য প্রথমে প্লান পাসের জন্য রাজউকের কতিপয় ব্যক্তি 1500000 টাকা চাওয়া হয় । পরবর্তীতে 4000000 টাকা চাওয়া হয়। না হলে প্লান পাস হবে না। পরে 4000000 টাকা দেওয়ার বিনিময়ে প্লান পাস করা হয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKYHCPL9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭০০

জমির খাজনা দিতে গিয়ে

সাধারণ মানুষ কে বিভিন্ন ট্যাপে ফেলে অনলাইন বাবদ এই টাক দিতে হবে। হোল্ডিং এ আজব একটা ভুল দেখায় যা কোন ভুল ই না। অন্য দিলিল আনতে বলে বিভিন্ন বিভ্রান্ত করে তার পরে পাশে থেকে একজন বলল ভাই চা নাস্তা করতে কিছু দেন ঠিক করে দিচ্ছি।

১ নং ছাতনী ইউনিয়ন, নাটোর সদর, নাটোর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJVPQC6Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জিডির কপি দায়িত্বরত অফিসার কর্তৃক সাইন এবং প্রিন্ট বাবদ

আমি আমার একটি অনলাইন ডকুমেন্টস হারানোর জিডি করেছিলাম থানার পাশের একটি দোকান থেকে। দোকানদার বললেন আপনি থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থেকে সাইন নিয়ে আসেন।আমিও থানায় গেলাম। গিয়ে দেখি কাউন্টারে একজন বসে আছে তিনি আমার পেপারস টা নিয়ে বললেন আপনি বসুন আমি করে দিতেছি তার পর উনি সব করলেন। আমার হাতে পেপারস টা দিয়ে বললেন ৫০০ টাকা দেন।আমি দিতে বাধ্য হইলাম।পরে তারা হুরো ছিলো তাই দিয়েই চলে আসছি।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার দেখা হয়েছে CTM2JTQ6
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৬.৫ হাজার

মিউটেশন

I applied for mutation, they have been keeping my application on hold for a long time and have not given any results..Later, when I contacted the office, they demanded 6000 taka from me...I had to give it because I had no other choice...

Gobindogong Gaibandha, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার দেখা হয়েছে RN5AGC2V
মন্তব্য