সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,২৩০ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,২৩০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.০ হাজার

Family Certificate

Since local councilor isn't there, there was an emergency of getting family certificate from nogor bhobon. Had to go there personally and had to wait there for 6 hours until I paid 1k bribe for just a simple certificate printed on their pad.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৭ বার দেখা হয়েছে DK76PEVP
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম জারি করা

২০২২ সালে আবার বাবার জায়জা নাম জারি করতে হাটহাজারী ভুমি অফিসে আমার কাছে সবমিলিয়ে প্রায় ১০ হাজার টাকা দাবি করে কর্মকর্তারা। তারা বলে এটাতে অনেক কাজ আছে, এখান হতে সেখানে যেতে হবে, তাই খরচ আছে। অথচ সরকারি ১১৭০ টাকা ব্যতিত আর খরচ থাকার কথা নয়। পরে টাকা না দেওয়ায়, আমার সব কাগজপত্র ঠিক থাকার পরেও আবেদন খারিজ করে দেয়।

হাটহাজারী ভুমি অফিস, চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CT46MQSQ
মন্তব্য
ঘুষ দিইনি ট্রাফিক পুলিশ ৳৫.০ হাজার

আপনাদের এই সাইট এ পুলিশ নাই তাই ট্রাফিক পুলিশ দিলাম ঘুষ চেয়ে ছিলো GD প্রত্তাক্ষান করা নিয়ে

আমি মোবাইল দিয়ে GD করি পরে GD দরকার সেস হলে GD প্রত্তাক্ষান করতে জাই তখন পুলিশ বলে বাহিরে দুকান থেকে আবেদন করতে আমি আবেদন করে আবেদন কপি নিয়ে চাই পরে ৫০০০ টাকা দাবি করে আমি দেই নি পরে আর GD প্রত্তাক্ষান করেনি পরে আমি নিযে মোবাইল দিয়ে আমার প্রত্তাক্ষান এর GD করি অইটা প্রত্তাখান করে দেই কিন্ত আমি দুকান থেকে জেইটা করে নিয়ে গেছিলাম অইটা টাকা দেই জি বলে আজকে 5 মাস তাও প্রত্তাখান কিরে দেইনি পুলিশ

শেরপুর সদর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে MY82JFC9
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০০

নামজারির জন্য অনলাইনে আবেদন এর পর কাগজ পত্র উপজেলা ভূমি অফিসে জমা দিতে গিয়ে ১০০ টাকা ঘুষ দিয়েছি।

আমি আমার আব্বুর ও চাচুর নামে জমি অনলাইনে নামজারি করতে দিয়েছি। কিন্তু ২০-২৫ দিন পার হওয়ার পরেও তারা উক্ত অনলাইনের আবেদন পেন্ডিং রেখে দিয়েছে। পরে গ্রামের কয়েকজন এর সাথে কথা বলে জানতে পারলাম যে উক্ত কাগজ আবার উপজেলা ভূমি অফিসে জমা দিতে হবে। তাই গেলাম দিতে। ওখানে গিয়ে কাগজ জমা দেওয়ার সময় অফিসের করনিক ২০০ টাকা চাই। আমি বললাম রসিদ দিন টাকা দেব। তখন তিনি বললেন রশিদ দেওয়া যাবে না। কি করবো শেষমেষ আমি টাকা দিতে বাধ্য হলাম। কারন ঐ দিন ছাড়া অন্যদিন কাগজ জমা দেওয়ার মতো সময় ছিলো না।কারন আমাকে ঢাকাতে ব্যাক করতে হবে। তাই ২০০ এর যায়গায় দরকশাকাশি করে ১০০ দিয়ে আসলাম।

কুষ্টিয়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে KH5W5ZLC
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

পাসপোর্ট নবায়ন

কুষ্টিয়া পাসপোর্ট অফিসে পাসপোর্ট ফাইল ফিঙ্গার করার জন্য ৪০০০ টাকা দিতে হবে না হয় ফিঙ্গার হবে না। নানান সমস্যা ফাইলে, রেফারেন্স কে দিছে। নানান অভিযোগ

Kushtia, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে KHGTVZWC
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১.০ হাজার

বেতনের টাকা হিসাবে জমা করার বিনিময়ে ঘুষ দাবি করে

আমি ২০২৩ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসাবে যোগদান করি। আমার বেতনের নায্য টাকা যা হিসাবরক্ষণ অফিস আমার ব্যাংক হিসাবে জমা করবে সেটা ১০০০ টাকা ঘুষ না দিলে জমা করবে না বলে জানিয়ে দেয় তিনি জামালপুর সদরে হিসাবরক্ষণ অফিসে কর্মরত। আমি নিরুপায় হয়ে অনেক আবেদন করেও তাকে রাজি করতে পারিনি। ৩ মাস থেকে বেতন বকেয়া ছিলো বিধায় অনন্যোপায় হয়ে ৫০০ টাকা দিয়ে বেতন হিসাবে জমা করাই

জামালপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে MYJAMGWH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

মানবিক অনুদানেও দুর্নীতির থাবা: সিএমএসডি (CMSD)-র তিক্ত অভিজ্ঞতা

মানবিক ওষুধ অনুদানেও ঘুষের দাবি: সিএমএসডি (CMSD)-র অভিজ্ঞতা আমি একটি ফ্রেইট ফরোয়ার্ডিং কোম্পানিতে চাকরি করি। সম্প্রতি আমেরিকা থেকে আসা একটি মানবিক ওষুধ অনুদানের (Medicine Donation) কাজ পাই, যা বিনামূল্যে রোগীদের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু পণ্য খালাসের জন্য সিএমএসডি (CMSD)-তে গেলে সেখানকার কিছু সরকারি কর্মচারী আমাদের সিএন্ডএফ এজেন্টের কাছে ৩-৫ হাজার টাকা ঘুষ দাবি করে। বিনামূল্যে আসা অনুদানের ওপরও সরকারি চাকুরিজীবীদের এমন লোভ আমাদের স্তম্ভিত করেছে। মানবিক সেবার পণ্যেও ঘুষের এই অনৈতিক চর্চা অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৮ বার দেখা হয়েছে DKFQ8UZN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

ঠিকাদারি কাজের বিল তুলতে পার্সেন্ট হারে ঘুষ দিতে হয়

ঠিকাদারি কাজের বিল তুলতে পার্সেন্ট হারে ঘুষ দিতে হয় না হলে বিলের চেক আটকে রাখা হয়|এটা ক্ষেত্রবিশেষে ৭ থেকে ১০ পার্সেন্ট পর্যন্ত দাবি করে |

বান্দরবান, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে CTYR5LWW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইল চুরি

আমার বরো ভাই বিদেশে থেকে একটা স্যামস্যায়াং মোবাইল নিয়ে আসে ২মাস পর সেটা চুরি হয় থানায় জিডি করি মোবাইলেট এমআই নম্বর বের করার জন্য ২০০০ টাকা নেয় পরে এমআই নম্বর বের করে দেয় সেটা দিয়ে জিডি করি লোকেশন মিলিয়ে দেখি সেটা মেম্বারের ছেলে চুরি করে তার মামার কাছে দেয় তার মামা পুলিশে চাকরি করে সব কিছু যানার পর পুলিশ আর কোন একশন নেয়নি কারন এটা পুলিশের কাছে এলাকার মেম্বারের সালা সে মেম্বার পুলিশকে মোটা টাকা দিনে বন্ধ করে ছিল আজও সেই মোবাইল পাইনি

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে RJTVSC8D
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

Passport Renewal

I was asked to pay BDT 2,000 through a middleman (dalal) for my passport renewal. Otherwise, my application was being refused without any valid or clear reason. After making the payment, the entire process was completed within approximately 20 minutes, and I received the expected service without any further issues.

Basila, Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৫ বার দেখা হয়েছে DKTNXJRV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ সেবা

পিবিআইতে মিথ্যা অভিযোগ করা হয়। তদন্তে মিথ্যা প্রমাণ হওয়ার পরও পুলিশ ৩০০০ টাকা খরচ দাবি করে। না দেওয়ায় বারবার ফোন করে হয়রানি করে। অবশেষে দিতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে DK74R9HS
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৩.৫ হাজার

Passport renewal

কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে আমার সকল ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও যেই ব্যক্তি ছবি তুলেন তিনি আমাকে এটিকে দেন কারণ ছিল যে ইলেকট্রিসি বিল কার্ড এ আমার মায়ের নাম যা কোনও কারণ নয় ইলেকট্রিসিটি বিল ঠিকানা যাচাই এর জন্যে ছিল

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১৩ বার দেখা হয়েছে DKJ2HZ2A
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০ হাজার

জমির পর্চা উত্তলন

আমি অনলাইনে সরকারী ফি দেয়ার পরেও পর্চা উত্তোলনের সময় , প্রথমে কাগজ আসেনি বলে জানিয়ে দেয় । কিছু সময় পরে সেখানের লোক আমাদের কাছে প্রতি ডকুমেন্ট ১০০০ টাকা দাবি করে । আমি প্রত্যাখ্যান করি ।

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১০ বার দেখা হয়েছে DK59JZ7G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারী

একটা নামজারী আবেদন। কোম্পানীর নামে জমি ছিলো, সেটা আমি কিনে নিজের নামে নামজারী করাইতে পারছিলাম না। অবশেষে সার্ভেয়ার এবং অন্যান্য কর্মচারীদেরকে দেড় লক্ষ টাকা ঘুষ দিয়ে নামজারীর কাজ করাইতে রাজী করিয়েছি।

রাজেন্দ্রপুর ভূমি অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKQFS8GZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

ডেড সার্টিফিকেট

৪৬ দিন থেকে ৫ বছরের মধ্যে সরকারী ফি ২৫ টাকা এই নিয়ে কথা বলার পরেও বাটা রেট ২৫০ টাকা দিতে হবে, তা না হলে নিজ উদ্যগে সার্ভারে আবেদন করে চেয়ারম্যানের কাছ থেকে সাইন করিয়ে নিতে বলে, এক কথাই। ইতিপুর্বে একই ব্যক্তির জন্ম নিবন্ধনের জন্য ২০০ টাকা দিয়েছিলাম।

Manikganj, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DK8T9865
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

শিক্ষাগত সার্টিফিকেট নিতে চা-পানির টাকা

এপর্যন্ত স্কুল, কলেজে সার্টিফিকেট তুলতে গেলে শুনি চা-পানি নাকি পান এর টাকা দিতে হবে। এসব কি ঘুষ নয়! না দিলে ঝুলে থাকা।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ১৪ বার দেখা হয়েছে KHQNM9BL
মন্তব্য
শুধু দাবি করেছে কর অফিস ৳১.০০ লাখ

অনৈতিক ভাবে রপ্তানিমুখী শিল্পে VAT আদায়

রপ্তানি মুখী একটি গার্মেন্ট ফ্যাক্টরি তে অনৈতিক ভাবে ভ্যাট চায়

নারায়ণগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে DKCSNDJ7
মন্তব্য