পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
গৌরীপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার কাছে ৪,০০০ টাকা দাবি করেন। আমি তাকে বলি, “ভাই, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আমার আর্থিক অবস্থাও ভালো না।” কিন্তু তারপরও তিনি রাজি হননি। পরবর্তীতে সার্টিফিকেট আসার পর তিনি আবার “মিষ্টি খাওয়ার জন্য” বখশিশ দাবি করেন। সরকারি একটি সেবা নিতে গিয়ে এমন অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।