সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০০ লাখ

রাজউক হইতে প্ল্যান পারমিশন

উত্তরা ৬ নং সেক্টরে রাজউক অফিসে গিয়েছিলাম আট তালা বিল্ডিং এর প্লেন পাস করার জন্য। ওই অফিসের পিওন থেকে শুরু করে প্রত্যেকটা লোক ঘুষখোর। তারা ঘুষ ছাড়া কোন কথাই বলে না। আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে। আমি দিতে অস্বীকৃতি জানিয়েছি।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKBUY3WN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৫ হাজার

মাতৃত্বকালীন ভাতা

মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য মেম্বার চেয়ারম্যান রে ৬৫০০ টাকা দেয়া লাগছে।

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RJHUV2DV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০ হাজার

কৃষি ব্যাংক থেকে কৃষি লোন

আমি আমার বাড়ির জমির কাগজপত্র দিয়ে লোন করায় গরু বাছুর আবাদি জমির কাগজপত্র কমপ্লিট করে লোন পাওয়ার আবেদন করি তবুও ঘুষ ছাড়া লোন পাওয়া যায় না

জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYXW344V
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳৫.০ হাজার

নতুন পাসপোর্ট আবেদন

আমি নতুন পাসপোর্ট করতে গেলে আমার কাছে সরকারি ফি বাদে ৫০০০ টাকা বেশি দাবি করা হয়েছিল কিন্তু আমি তা দেই নি সরকারি ফি তেই পাসপোর্ট করেছি। এতে একটু ঝামেলা হয়েছিল কিন্তু পরবর্তীতে সমাধানও হয়েছে

জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে MY39VYXH
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৪.০ হাজার

নতুন পাসপোর্ট তৈরি

প্রতিষ্ঠানের বাহিরে কিছু কম্পিউটারের দোকান আছে যেখান থেকে ফরম পূরণ করা লাগছে,সরকারি ফিস সাথে অতিরিক্ত ঘুষ ওখানেই জমা দেওয়া লাগে, ঘুষের বিনিময় তারা ফরমের ভিতরে একটি দাগ এঁকে দেয়, যে দাগ দেখে ওখানকার কর্তৃপক্ষরা কাজ করে, দাগ দেখলে বুঝা যায় যে এই ব্যক্তি আগে ঘুষ দিয়ে দিয়েছে তারা সরাসরি হাতে নেয় না, এভাবে ঘুরিয়ে নেয় অভিনব কৌশলে

বরিশাল, বরিশাল ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে BRXFTVET
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১২.০ হাজার

জি‌পিএফ লোনের আবেদন পাস সংক্রান্ত

আমি ৬ লক্ষ টাকা জি‌পিএফ লোন পাশ করতে গিয়েছিলাম, অডিটর সাহেব পার্সেন্টেজের হিসেবে প্রথমে ২% হারে টাকা দাবি করেছিল তারপর ওয়ান পারসেন্ট হারে ।অবশেষে ২০০০ টাকার কম উনি ছাড়বে না আমি দিয়েছি ৭০০ টাকা তারপর আমি আমার অফিসের প্রধান সহকারী কে জানিয়েছি সে ধামকি দিয়ে 700 টাকায় কাজটি করে নিয়ে এসেছে।

Rangpur, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RN9MA9QL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Union . Birth certificate

They ask for bribes, Chairmen — and his secretary. You can not get any work done without giving the bribes. Also don’t attend the office during official hours. Come and go as please

Kurar bazar union Beani bazar, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYTRX8KE
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

সাব রেজিস্ট্রার

কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার টাকা ছাড়া কিছু বুঝেছি,অফিস সপ্তাহে ২ দিন, রাত পর্যন্ত টাকার বিনিময়ে কাজ করে।

কালীগঞ্জ,লালমনিরহাট, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNY7DXSR
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০

নতুন বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত

সরকারি ফি ১০ টাকা হলেও চাচ্ছে তারা আরো ১০ গুন বেশি, বিদ্যুৎ এর নতুন সংযোগ দিতে। গুস দিলে দ্রুত হয়ে যায়, না দিতে চাইলে হবে হচ্ছে এটানাই ওটা নাই আরো কত অজুহাত।

টঙ্গী, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১২ বার দেখা হয়েছে DKPU432F
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কি লিখব এখানে

আমার এনআইডি কার্ডের সাথে পাসপোর্ট নাম জন্ম তারিখ মিল নাই। এনআইডি সংশোধন করতে গিয়েছিলাম তারা আমার কাছে টাকা দাবি করে ৫০০০ সব জায়গায় ঘুষ বাণিজ্য চলে বাংলাদেশে ঘুষ ছাড়া কেউ ফ্রিতে কাজ করে দিতে চায় না

ব্রাম্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে CTKQ7MJ2
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳১৮.০ হাজার

নাম জারী

আমি ১ গন্ডা জমি নামজারী সরকারী ফি ১৫০০ টাকা,ঘটনাটা ঘটে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার সাব রেজিস্ট্রার অফিসে, আমার কাজ থেকে ১ গন্ডা জমির নামবজারী নাবদ ১৮,০০০ টাকা নিয়েছে,সাব রেজিস্ট্রার অফিসে টাকা না দিলে কাজ হয় না। ওনার বিষয়ে মানব বন্দন ও করা হয়েছে। কিছুই হয়নও

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTGJBRZR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারী

সার্ভেয়ার, এবং কানুনগো এর সহকারী বা অফিস এসিস্ট্যান্ট এর মাধ্যমে রুমের বাইরে টাকা দাবী করা হয়েছিল, এবং অফিসের বাইরে চায়ের দোকানে টাকা পরিশোধ করতে হয়েছিল।

এসি ল্যান্ড অফিস, মাজার রোড, মিরপুর, ঢাকা।, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৯ বার দেখা হয়েছে DKB5FRP8
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১০.০ হাজার

i gone to make a driving license in comilla BRTA .

I gone to made a driving licese but failled to have. there is some people moving around ask to pay extra money to get the licese , but refuse to pay finally failled . I have practical experience whoever paid they got license without examination or even they are absent . my self i took determine even i do not get license but will not pay extra. Note: I have a driving license from Saudi Arabia and was having own car which i drive 15 years. my self i showed as a result i got miss behave from the person who was a officer to take exmination.

cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CTTWJET5
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১৫০

ডা.(ইন্টার্ন) কর্তৃক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের রেফার করে সেখান থেকে কমিশন গ্রহণ।

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডা.(ইন্টার্ন) কর্তৃক প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে টেস্টের রেফার করে সেখান থেকে কমিশন গ্রহণ। ২. ঢামেকের নতুন বিল্ডিংয়ের ৪ তলায় ECG টেস্টে রশিদ ছাড়াই টাকা নেয়।

ঢাকা(ঢামেক), ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK2WA533
মন্তব্য