সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৮৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৮৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১

হুম

হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এর ফেসকার, —। এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত -৩ এর ফেসকার, —। ওনাদের ২ জনকে একটু নজরদারি করার জন্য বিনীত ভাবে অনুরোধ করছি 🙏

হবিগঞ্জ, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে SYTM6R46
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১০.০ হাজার

Holding tax assessment

মিনিমাল হোল্ডিং ট্যাক্স এসেসমেন্ট করার জন্য ১০০০০হাজার টাকা দাবি করেছিল। দাবি না মানায় ৫০০০টাকার পরিবর্তে ৪৫০০০হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করে দিয়েছে। পরে ৭০০০হাজার টাকা ঘুষ দিয়ে ৬০০০হাজার টাকা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে ।

Khulshi, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে CT9ZCMW8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

জমির দাখিলা বা খাজনা

ভূমি অফিসে নায়কের কাছে যাওয়াই অনলাইন খাজনা পেমেন্ট করার সময় ১১ হাজার টাকা দেখাই ছিল সেইখানে ৫০০০ টাকায় অন্য দালালে করে দিতে চাইছে আমি সেই দালালের প্রথি বেছে নিলাম সরকারে পেল 134 টাকা ৪৮৬৬ টাকা পেল দালাল

জামালপুর, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে MY9UVLEA
মন্তব্য
ঘুষ দিইনি বিআরটিএ ৳১.০ হাজার

গাড়ী রেজিষ্ট্রেশন

মোটরসাইকেল রেজিষ্ট্রেশন করতে গেলে মোটরযান পরিদর্শক গাড়ী পরিদর্শন করে গাড়ীর ফাইল নিতে গড়িমসি করে।বিষয়টি সহকারী পরিচালককে জানালে তিনি ফাইল জমা নেওয়ার জন্য বলেন। ফাইল জমা নিলেও ফাইল আটকে রেখে নাম্বার দিতে কালক্ষেপণ করে। এছাড়াও রেজিষ্ট্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে একশ টাকা ঘুষ দাবি করে।

কুড়িগ্রাম, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RNRC7DHL
মন্তব্য
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳১.৫০ লাখ

কমিটি গঠন ও নবায়ন করা জন্য।

সব কিছু কাগজপত্র জমা দেয়ার পর ও কমিটি গঠন ও নবায়ন করা জন্য দিতে হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ১১ বার দেখা হয়েছে RJ8YEHGE
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট তৈরি

পাসপোর্ট করার সময় বিভিন্ন ভুল ধরছিল। এবং বলে যে পাসপোর্ট হবে না কিন্তু এক পিয়ন বলে যে ভাই স্যারকে এক হাজার টাকা দিন তাহলে পাসপোর্ট হয়ে যাবে। যখন এক হাজার টাকা দিলাম তখন ওই ফর্ম নিয়ে আবার পাসপোর্ট করে দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJZSW35A
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বয়স্ক ভাতা /বিধবা ভাতা/ প্রতিবন্ধী ভাতা

সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত যে কোন ভাতা পেতে সমাজসেবা অফিস, ভুয়াপুর, টাঙ্গাইল কোন সেবা বিনা পয়সায় পাওয়া যায়না।

ভুয়াপুর উপজেলা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKM5EXGA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

দলিল অবমাননা

দলিল অবমাননের জন্য সোনালী ব্যাংকের ২০০০ টাকা চালানোর মাধ্যমে প্রদান করি। চালান রশিদ জমা দেওয়ার জন্য ভূমি অফিসের একজন লোক ১৫ হাজার টাকা ঘুষ দাবি করে। তারপর কোন একজন লোকের মাধ্যমে ৩০০০ টাকা ঘুষ দিয়ে কাজটা করতে বাধ্য হই। ভূমি অফিসের যে লোক ঘুষের টাকা নিচে তার নাম ফোন নাম্বার সহকারে দেওয়া হলো। — —

সদরঘাট ভুমিয়ে অফিস ২১০ নম্বর রুম, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে DKZ4UTF6
মন্তব্য
ঘুষ দিয়েছি বিআরটিএ ৳৫০.০ হাজার

দুর্ঘটনা ক্ষতিপূরণ সংক্রান্ত আর্থিক সহায়তা তহবিল হতে আর্থিক সহায়তা প্রাপ্তি

সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা বিআরটিএ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আমার বাবার সড়ক দূর্ঘটনায় মৃত্যুর পর আমরা আবেদন করি ২০২৪ সালের মাঝামাঝি সময়ে। ১ বছর পর বিআরটিএ-র একজন কর্মচারী আমাদের ফোন করে ১ লক্ষ টাকা দাবি করে। অন্যথায়, আমাদের সে ক্ষতিপূরণ প্রাপ্তি হতে বঞ্চিত করার হুমকি প্রদান করে। আমরা তাকে ৫০,০০০ টাকা অফার করলে সে রাজি হয় এবং আমাদের কয়েকদিন পর সরাসরি ঢাকার বিআরটিএর হেড অফিসে ডেকে নিয়ে যায় এবং একজন সহকারি পরিচালকের উপস্থিতিতে আমাদের ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন। আমরা পরবর্তীতে জানতে পারি সে অবসরপ্রাপ্ত একজন প্রাক্তন তৃতীয় শ্রেণীর কর্মচারী ছিলেন তবে অবসরের পরও এখনো বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীর সাথে যোগসাজস করে তিনি নিয়মিত অর্থ আত্মসাৎ করেন।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DK7LMUPA
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন মিটারের বিদ্যুৎ সংযোগ (কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর দেবিদ্দার জোনাল অফিস)

আমার বাসার জন্য নতুন মিটার আবেদনের সময় অফিস থেকে একজন দায়িত্বপ্রাপ্ত লোক গত মে মাসে ৩ টি মিটারের জন্য ১৫,০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে বলেছিল, টাকা না দিলে মিটার দিবে না। আমি ঘুষের টাকা দিব না বলেছি। আমি টাকা না দিয়ে নিজেই আবেদন করেছি। মে/২৬ মাস থেকে আগস্ট /২৬ পর্যন্ত আবেদনের প্রায় ৪ মাস হলো এখনও মিটার পাই নাই। অফিসে অনেকবার গিয়েছি কিন্তু ঘুষ দেই নাই বলে মিটার দিচ্ছে না। আমি সরকারি ফি বাবদ অনলাইন এর মাধ্যমে ৩ টি মিটারের জন্য ৩,৩০০ টাকা পরিশোধ করে রেখেছি।

কুমিল্লা, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT2FMDC3
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳২.০ হাজার

১ম বেতন নির্ধারনী পাস ও পদোন্নতি জনিত বেতন নির্ধারনী পাস

আমি বাংলাদেশ টেলিভিশনের একজন সহকারী হিসাবরক্ষক। আমাদের ১ম বেতন নির্ধারনী পাস করাতে প্রত্যেকের কাছ থেকে ২০০০ টাকা করে সিএএফও তথ্য এর অডিটর দাবি করে। অনেক অনুরোধের পর জনপ্রতি ১৫০০ টাকা দিয়ে তা পাস করাই। তারা পদোন্নতি জনিত/ উচ্চতর গ্রেডের বেতন নির্ধারনী পাস করে সমপরিমাণ টাকা আদায় করে। কর্মচারীদের জিপিএফ এর অর্থ উত্তোলনে কমপক্ষে ২০০০-৫০০০ টাকা করে অর্থ আদায় করে। সকল ধরণের বিল পাস করতে অডিটর ও অডিট সুপারিন্টেনডেন্ট গং ১% কমিশন আদায় করে। তারা তাচ্ছিল্য করে বলে দোকান একটাই! বিল পাস করতে কমিশন দিতেই হবে।

ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKUQRW8W
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.০ হাজার

নতুন পাস‌পোর্ট

পাস‌পের্ট আবেদন সরাস‌রি জমা নেয়া হয়না। অ‌ফি‌সের নির্ধা‌রিত দা‌লাল ফাইলে চিহ্ন দিলে সেগু‌লো প্রশ্ন করা ছাড়াই জমা নেয়। যেমন জন্মনিবন্ধন দ্বারা আবেদন করা পাস‌পোর্ট এর ক্ষে‌ত্রে চেয়ারম‌্যান কতৃক অনলাইন ক‌পি ভে‌রিফাই, আইডি কার্ড ইসি থে‌কে ভে‌রি ফাই ক‌রে আন‌তে ব‌লে যা অনর্থক। কেননা ভে‌রিফাই হ‌য়েই আব্নে‌টি সম্পন্ন হ‌য়ে‌ছে। বেকার লিখ‌লে বেকার সনদ চায়। আগের পাস‌পো‌র্টে স্বামী স্ত্রীর নাম আছে তাও কা‌বিন নামা চায়। এভা‌বে হয়রানী ক‌রে। সব ঠিক থাক‌লে বল‌বে কোথায় ফিলাপ ক‌রে‌ছেন নতুন ক‌রে আবেতন ক‌রেন, ১‌টি জন্ম‌নিবন্ধন বা এনআইডি দি‌য়ে ২য় বার আবেদন অসম্ভব। টাকা ২০০০‌দি‌লে সব ও‌কে।

মৌলভীবাজার, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে SYNZL5TM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

“সার্টিফিকেট নিতে অতিরিক্ত টাকা দাবি

২০২৪ সালে আমার MBA পরীক্ষা শেষ হয় এবং ২০২৫ সালে ফলাফল প্রকাশের পর আমি সার্টিফিকেট সংগ্রহের জন্য কলেজে যাই। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অফিস থেকে সার্টিফিকেট নিতে গেলে আমার কাছে প্রায় ২০০–৩০০ টাকা চাওয়া হয়। বলা হয়, টাকা না দিলে সার্টিফিকেট দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমি হেড স্যারের কাছে অভিযোগ করেছিলাম। কিন্তু দুঃখজনকভাবে, তিনি কোনো সহযোগিতা না করে বরং আমাকে বকা দেন। আমাদের MBA-তে প্রায় ২০০ জন শিক্ষার্থী রয়েছে। যদি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২০০–৩০০ টাকা নেওয়া হয়, তাহলে এক ব্যাচ থেকেই মোট ৪০,০০০–৬০,০০০ টাকা আসে। যদি প্রতিবছর একইভাবে টাকা নেওয়া হয়, তাহলে বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা উচিত—এই টাকা কি কলেজের অফিসিয়াল ফি, নাকি অন্য কোনোভাবে নেওয়া হচ্ছে? কারণ বৈধ ফি হলে সা

রাজশাহী, রাজশাহী ২৬ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে RJWVBPMC
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳১.০০ লাখ

নামজারি

আমার ব্যক্তিগত জমির রেকর্ডের নাম সংশোধনের সেবা নিতে গেলে সাব রেজিস্টার কর্মকর্তা এক লক্ষ টাকা ঘুষ দাবি করে। আমি প্রত্যাখ্যান করি। কিন্তু অনেক অসহায় গরিব ব্যক্তি হয়রানি না হওয়ার জন্য ঘুষ দিয়ে সেবা গ্রহণ করে। বাংলাদেশ সরকারের দুর্নীতি দমন কমিশন সহ আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। যেন বাংলাদেশের সকল সাব রেজিস্টার অফিসে ঘুষ ছাড়া সাধারণ জনগণ সেবা নিতে পারে।

নবাবগঞ্জ,দিনাজপুর, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে RN57R34K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

ওয়ারিশ সার্টিফিকেট

আমি আমার চোট ভাই দিয়ে ময়ের ওয়ারিশ সার্টিফিকেট তুলতে পারিয়েছিলাম ঐ সচিব ৬০০ টাকা নিয়ে সাটিফিকেট দেয়। কোন রিসিট দেয় নি। পরে অন লাইন মাধ্যমে জানতে পারি ৩১ টাকা লাগে মাএ।

গাজীপুর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DKZV3M8D
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳৮০.০ হাজার

দলিলের ডিপি খতিয়ান ভুল থাকায় সংশোধন

২০২৫ সালের জুলাই মাসের দিকে রংপুর শহরের একটি জমি কেনার জন্য কাগজ পত্র যাচাই করতে গিয়ে দলিলে ডি পি খতিয়ান নম্বর ভুল দেখতে পাই। পরে দলিল লেখক কে সাথে নিয়ে সাব রেজিষ্টার এর কাছে গেলে উনি বলেন এটা সংশোধন করতে হলে কোর্টে যেতে হবে। পরে উনি দলিল লেখকের মাধ্যমে আমাকে ৮০০০০ টাকার বিনিময়ে কাজ করে দেয়ার প্রস্তাব দেয়। আমি বিষয়টি প্রত্যাখ্যান করে জমির মালিককে বলি আমি আপনার জমি নিব না। আপনি কাগজ ঠিক করে দেন তাহলে বায়না করবো। জমির মালিকের জরুরি টাকার প্রয়োজন ছিল। তাই তিনি আমাকে টাকার বিনিময়ে কাজটি করে দিতে অনুরোধ করেন আর বলেন যে টাকা খরচ হবে সেটা জমির দাম থেকে বাদ দিবেন। পরবর্তীতে আমি ৫০ হাজার টাকার বিনিময়ে কাজটি করে নিই।

রংপুর সাব রেজিস্ট্রার এর অফিস, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে RNACS9XP
মন্তব্য