সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,১৫৯ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,১৫৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

জমি রেজিস্ট্রি নামজারি ও খাজনা রশিদ প্রাপ্তির জন্য

আমি আমার একটি জমি দলিল ও বাইয়া দলিল রয়েছে যার থেকে জমি কেনা হয়েছে তার নামে রেকর্ড রয়েছে, কিন্তু ভুলবশত যার থেকে জমি কিনেছি তার নামে উল্টো নাম জারি হয়ে থাকে আমি যোগাযোগ করার পর ভূমি অফিসে লোকজন বলল এটা কোর্ট থেকে রায় আনতে হবে, পরবর্তীতে ভূমি অফিসের অনেকবার যাওয়ার পর কাজটি সম্পন্ন হচ্ছিল না, তাদের দাবি জমির দাম এক কোটি হলে আমাদের ১০% দিতে আপনাদের আপত্তি কিসে, কোর্ট থেকে আনতে এর চেয়ে বেশি খরচ হবে, পরবর্তীতে দামাদামি করে ২ লাখ টাকার উপরে খরচ করে জমিটি কাজ সম্পন্ন করি,

ঘুষ দিয়েছি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ৳১.৮০ লাখ
২৬ আগস্ট ২০২৬ CTKAECVD
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ভূমি অফিসে নামজারীর জন্য গেলে একাধিকবার আমার নামজারির আবেদন বাতিল করা হয়। পরে কোন উপায়ান্তর না পেয়ে একজন মুহুরির মাধ্যমে এসি ল্যান্ড সিও, — এর সাথে যোগাযোগ করলে কয়েকবার যোগাযোগ করার পর সে দেখে দিবে বলে আশ্বাস দেয়। পরবর্তীতে অনেক দর কষা-কষির পর সে আমার নামজারী করে দেয়। বিনিময়ে আমি ৫০ হাজার টাকা পরিশোধ করি। রাজনগর অফিসে কেবলমাত্র সিও — এর মাধ্যমে এসি ল্যান্ড নাকি —। ভূমি মন্ত্রণালয় যতই সেবা অনলাইন আর সহজ করার কথা বলুক, — ছাড়া কোন কাজ হয়না।

ঘুষ দিয়েছি
রাজনগর, মৌলভীবাজার ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ SY3EC7BU
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

থানায় জিডি করতে গিয়ে জিডির কপি পেতে ঘুষ প্রদান করা।

আমার গাড়ির কাগজ হারিয়ে যাওয়ায় কারনে বরিশাল সদরের কোতোয়ালী থানায় গিয়েছিলাম একটা জিডি করতে। অফিসে ঢুকতেই শুরুতে হাতের বাম পাশে একজন মহিলা এস আই পুলিশ বসে ছিলেন। ঐ মহিলা এস আই বেশকিছুক্ষন পরে আমার জিডি অনলাইনে এন্ট্রি করেন। ঐ মহিলা এস আই এর বসার চেয়ারের পিছনের দেয়ালে বড় করে লেখা আছে, জিডি করতে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন নাহ। কিন্তু, পরবর্তীতে দেখলাম জিডি শেষ হওয়ার পরে ঐ মহিলা এস আই আমাকে আমার জিডির কপি দিচ্ছিলো নাহ। পরবর্তীতে আমি কারন জিজ্ঞাসা করলে উনি নাস্তা পানির খরচ দিতে বলেন। পরবর্তিতে ২০০ টাকা প্রদান করার পরে উনি আমাকে জিডির কপি প্রদান করেন।

ঘুষ দিয়েছি
বরিশাল সদর ৳২০০
২৬ আগস্ট ২০২৬ BRHBH56G
মন্তব্য
সরকারি হাসপাতাল

রোগীর জন্য ট্রলি

তখন আমি কুমিল্লা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমার এক বন্ধু, সেও মেডিকেল স্টুডেন্ট অসুস্থ হয়ে আমাদের নিজেদের মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি। হাঁটাচলা করে একটা টেস্ট করতে যাবে তা সম্ভব না। তাই তাকে নেয়ার জন্য একটি ট্রলি দরকার। হাসপাতালে ট্রলি আনতে গিয়ে দেখি তালা দেয়া এবং তা খালাদের দখলে। খালারা আমরা মেডিকেল স্টুডেন্ট হওয়া জানা সত্ত্বেও ১০০ টাকা দেয়া ছাড়া ট্রলি দেয়নি। কোন রাগারাগি অথবা মেডিকেল কলেজের যারা নেতা ছিল তাদের দোহাই দিয়েও মুক্তি হয় নি।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳১০০
২৬ আগস্ট ২০২৬ CTH822E5
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Police verification

Amar airport e job korar Jonno police verification dorkar chilo , tai ami verification khoros babod 500 taka bank draft kore ta joma dei Dhaka cid office e, shekan theke Amar kagos patai Amar jella sp office e okhan theke1weak hoyejai tobu Amar todonto report ashena , ba bariteu asena to todonto korar Jonno, pore ami nijei jai office e pore bolen apnar kagos asche report Valo chai le 3000taka dite Hobe pore ami nirupai Hoye 3000taka dei karon Amar jobta Khun proyojon chilo je Amar khas theke ghush kai tar nam amit Hasan sp office nijtolai boshe

ঘুষ দিয়েছি
Mymeanshing sp office ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYDVFFY7
মন্তব্য
কর অফিস

ট্যাক্স দেওয়া সত্ত্বেও আবার ট্যাক্স ধার্য করা এর সাথে অফিসের পাঁচজন স্টাফে কথা বলে আরো ঘুষ নেওয়া

আমি আইন অনুযায়ী আমার প্রাপ্য আয়কর সম্পূর্ণ পরিশোধ করে আয়কর রিটার্ন দাখিল করেছি। পরবর্তীতে আমাকে জানানো হয় যে, আমার আয়কর ফাইলটি Tax Audit-এর জন্য নির্বাচিত হয়েছে। অডিটে নির্বাচিত হওয়ার কারণে আরও কিছু ট্যাক্স/অর্থ প্রদান করতে হবে বলে আমাকে জানানো হয়। বলা হয়, অতিরিক্ত অর্থ না দিলে অডিটের বিষয়টি নিষ্পত্তি হবে না এবং ফাইলের কার্যক্রম সম্পন্ন হবে না। যদিও আমি ইতোমধ্যে আইনানুগভাবে প্রাপ্য সকল কর পরিশোধ করেছি। ফাইলের অডিট নিষ্পত্তি স্বার্থে আমার কাছে অতিরিক্ত ৫,০০০ টাকা ঘুস দাবি করে। আমি বললাম আমার সব কাগজপত্র ঠিক আছে তারপরও কেন দিব, অফিস সহকারী বলল সরকারি অফিসে কিছু খরচ দিতে হয় তা না হলে কাজ হবে না। তারপর উক্ত ৫,০০০ টাকা কর অঞ্চলের ওই অফিস সহকারীকে আমি প্রদান করি।

ঘুষ দিয়েছি
সেগুনবাগিচা ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK66TTFB
মন্তব্য
সরকারি হাসপাতাল

ভিকটিমের মামলার মেডিকেল সার্টিফিকেট সংগ্রহ করতে

আমি বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা। মামলা তদন্তকালে আহত হয়ে ভিকটিমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে চিকিৎসা গ্রহন করে থানায় মামলা করলে উক্ত চিকিৎসা সনদপত্র সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেটে আবেদন করলে নরমালি রেডি করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দেয়ার কথা কিন্তু যতক্ষণ পর্যন্ত এমসি(মেডিকেল সার্টিফিকেট) প্রদানকারী শাখার সাথে যোগাযোগ করা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ঐ ফাইলটি হাতেই নেন না। যোগাযোগ না করলে উক্ত আবেদনটি ৬ মাস, ১ বছর বা ১.৫ বছর পর্যন্ত পড়ে থাকে। নরমারি যোগাযোগ করলে বলে আপনার আগের অসখ্য ফাইল পড়ে আছে দিতে পারছি না কিন্তু টাকা প্রদান করে কথা বললে দ্রুত করিয়ে দেয়ার আশ্বাস দেয়। অনেক সময় টাকা ম্যানেজ করে দেই আবার অনেক সময় নিজের পকেট থেকেই দেই।

ঘুষ দিয়েছি
সিলেট ৳৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১০ SY69YXTD
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিস্ট্রেশন

জমি কিনেছিলাম ৮ শতাংশ। যার জমি তার দাগ নাম্বার ভুল ছিল পরে সে মিথ্যা মামলা করে চার শতাংশ নিয়ে নেয় পরে আপোষের মাধ্যমে আমাদেরকে টাকাও দিয়ে দেয় জমির এরপর আমরা চার শতাংশ পাই। সেখানে সরকারের রেকর্ডে ৩.৫০ শতাংশ. বাকি ৫০ পয়েন্ট খাস জমির সাথে মিশে গেছে। ওরা অনেক দৌড়াদৌড়ি হয়রান ির করায় জমি কোনভাবেই রেলস্টেশন করতে দেয়নি তখন. এরপর ২৫ হাজার টাকা সাব রেজিস্টার কে দিয়ে জমি রেজিস্ট্রেশন করায়। সাব রেজিস্টার বলল এক্সিলেন্ট অফিসার ছাড়া 50 পয়েন্ট জমি রেজিস্ট্রেশন করা যাবে না ম্যাডামের জন্য মিষ্টি কিনতে ২৫ হাজার টাকা দিন।

ঘুষ দিয়েছি
মাদারীপুর ৳২৫.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DK5BXEZ7
মন্তব্য
সরকারি হাসপাতাল

লুপোগ্রাম টেস্ট

আমার বাবার জন্য লুপুগ্রাম টেস্ট দিয়েছিলেন ডাক্তার। খোজ নিয়ে জানতে পারলাম সেটা নিচতলায় এক্সরে যেখানে করায় সেখানে সেই একই টেস্ট করানো যায়। যিনি টেস্টটি করাবেন তিনি আমাকে জানালেন দুইদিনের সিরিয়াল নাকি দেওয়া আছে তাই আপতত সেই দুই দিন করানো যাবেনা। যদি অপেক্ষা করতে পারি তবে সেটা 3দিন পর করানো যেতে পারে। যদি করানো হয় তবে আমাকে 1600/- দিতে হবে। যদিও তখন পর্যন্ত আমি জানতে পারিনি তার সরকারি মুল্য কত। দুদিন অপেক্ষার পর যখন করাতে গেলাম তখন আমার কাছ থেকে 1600/- নিয়ে টেস্টটি করানো হল। পরে যখন আমাকে ক্যাশমেমো দেওয়া হল তখন দেখলাম আমার মানি রিসিপ্ট 600/- লেখা। পরে বুঝতে পারলাম যে আমার কাছথেকে যিনি টেস্টটি করেছেন তিনি 1000/- বেশি নিয়েছে। এই হচ্ছে সেই দুনীতিবাজ ঘুষখোরের কাহিনি।

ঘুষ দিয়েছি
রংপুর ৳১.২ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNH49MGZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি আবেদন প্রক্রিয়া করতে ঘুষ গ্রহণ

ঘুষ না পেয়ে নামজারি বাতিল, সেবা গ্রহীতাকে হুমকি, তহশিলদারের বিরুদ্ধে থানায় অভিযোগ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (তহশিলদার) —ের বিরুদ্ধে ঘুষ লেনদেন, জমির নামজারি আবেদন ইচ্ছাকৃতভাবে বাতিল এবং অর্থের বিনিময়ে সরকারি রাজস্ব আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের বিষয়ে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করায় এক ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত তহশিলদারের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী — (৩৮) সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সিঙ্গিয়া কলোনিপাড়া এলাকার বাসিন্দা ও —র ছেলে

ঘুষ দিয়েছি
Thakurgaon ৳২০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ RNYT83A9
মন্তব্য
ভূমি অফিস

ভূমি রেজিস্ট্রেশন

জমি রেজিস্ট্রেশনের সময় আয়কর রিটার্ন জমা দিতে বলে আমি জমা দেই কিন্তু জিরো রিটার্ন দেখে ৩ হাজার টাকা ঘুষ দাবি করে যেহেতু প্রবাসী তার তো কর আসবেনা আমি বলি এটা তো জিরো রিটার্ন থাকবে কিন্তু ওই কমিশনার মানে না সে টাকা না দিলে দলিল সিগনেচার দিবে না বাধ্য হয়ে তিন হাজার টাকা দেওয়া লাগে।

ঘুষ দিয়েছি
কালিয়াকোর ভূমি রেজিস্ট্রি অফিস, গাজীপুর,ঢাকা। ৳৩.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১১ DK75M4UZ
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

শ্রান্তি বিনোদন ভাতার জন্য

চাকরিজীবীদের ৩ বছর পর পর শ্রান্তি বিনোদন ছুটির বিধান আছে সরকারি নিয়মে!সেই মোতাবেক আমার সহ আমার কলিগ প্রায় ৭৮ জনের এই ভাতার জন্য ফাইল গেলে।হিসাবরক্ষণ অফিসের সিনিয়র অডিটর ঘোষ হিসেবে ১০০০ জন প্রতি দাবি করেন এবং টাকা টা বাধ্য হয়ে দিতে হয়!এছারা ও যে কোনো ছোট খাট যেমন:টি এ বিল,ব্যাংক একাউন্ট পরিবর্তন এসবের জন্য ও ঘোষ দিতে হয়!

ঘুষ দিয়েছি
নেত্রকোনা ৳১.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ MYFBTJKG
মন্তব্য
সাব-রেজিস্ট্রি অফিস

নামজারি খারিজ

আমি আমার দাদার বাড়ি জমি নামজারী খারিজ করতে গেলে তারা করে দিতে অসিকার করে, বার বার আবেদন বাদ করে দেয়, তার পর দালাল এর মধ্যেই ৫০ হাজার টাকায় করে দেয়, আমি বাধ্য হই টাকা দিতে, শুনেছি কিছু দিন আগে সে রিটায়ার করেন চাকরি সময় শেষ, সে বার ৫ ওয়াক্ত নামাজ পড়েন 🙂 এ দেশে এ অবিচার থেকে কে আমাদের মুক্ত করবে? এদের জনগনের কোনো মুক্তি কি নেই? লোঃ নরসিংদী , হাসনাবাদ বাজার সাব রেজিস্ট্রার

ঘুষ দিয়েছি
Raipura, Narsingdi, hasnabad bazar, sub register ৳৫০.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKEXFJ8W
মন্তব্য
ভূমি অফিস

মিউটেশন

জমি নামজারি করার জন্য সরকারিভাবে ১ হাজার ৭৩ টাকা থাকলেও আমার থেকে ৯ হাজার টাকা নেয়া হয়েছিল। এক টাকা কম নিবে না। পরবর্তীতে বাধ্য হয়ে টাকা দেয়। নায়েব — নাম।

ঘুষ দিয়েছি
চাঁদপুর, মতলব উত্তর, গৌরাঙ্গ বাজার ইউনিয়ন ভুমি অফিস ৳৯.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১৪ CT3U9DBN
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ভুমি অধিগ্রহণ, ডিসি অফিস, এল এ শাখা

মানিকগঞ্জ জেলা,ঘিওর উপজেলা,সিংজুরী ইউনিয়ন এ সরকার কৃত্বক বৈকন্ঠপুর ব্রীজ এর জন্য ভুমি অধিগ্রহন প্রকল্প নেওয়া ৪ বছর আগে সেখানে আমার ফ্যামিলির ৩০ শতাংশ জায়গা অধিগ্রহন সিদ্বান্ত নেওয়া হয়।।আমরা আমাদের সকল বৈধ কাগজ পত্র জমা দেই তারপরও তারা নানা ধরনের তালবাহানা করে এই সমস্যা ওই সমস্যা তাছাড়াও অফিস এর পিয়ন এর মাধ্যমে প্রতি লাখে ১০℅ করে টাকা দাবী করা হয়।। প্রথমে টাকা না দিলে তারা নানা ধরনের অজুহাত দেয়।।পরে বাধ্য হয়ে ৩৪ লক্ষ টাকার মধ্যে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ঘুষ দিয়ে চেক নেই।।তাছাড়া ৩% ভ্যাট এর নামে ৬০ হাজার টাকা কাটা হয়।।।ঘুষ না দেওয়ার অনেক চেষ্টা করছি কোন লাব হয় নাই।।ধন্যবাদ

ঘুষ দিয়েছি
মানিকগঞ্জ,ডিসি অফিস ৳৪.৩৯ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKFHXP27
মন্তব্য
শিক্ষা অফিস

স্কুলের বেতন পেতে MPO File সাবমিট ।

শিক্ষকগণ সমাজের মানুষ গড়ার কারিগর। কিন্তু শিক্ষকদের বেতন পেতে অমানবিক নির্যাতনের স্বীকার হতে হয়। অন্যান্য সরকারি শিক্ষকদের চলতি মাস থেকেই বেতন পেয়ে থাকে কোন ধরনের হ্যাসেল ছাড়াই। কিন্তু শিক্ষকের MPO সাবমিট করতেই ৩/৪ মাস সময় লেগে যায়। তার উপর টাকা ছাড়া থানা শিক্ষা অফিস থেকে ফাইল ছাড়ে না।MPO সাবমিট হতে যে কয়টি মাস চলে যায়, সে মাসের বেতনের জন্য আবার আবেদন করতে হয়, যাকে Arrear বিল বলে। Arrear বিল থানা অফিস থেকে ছাড় করতে আবার টাকা পয়সা দিতে হয়। এই হলো শিক্ষকদের বেতনের অবস্থা। শিক্ষার অবস্থা এর থেকে ভাল কিভাবে আশা করা যায়।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৭.০ হাজার
২৬ আগস্ট ২০২৬ DKX78FVT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স করতে গিলে ২ বার আবেদন ত্রুটি দেখায়, অথচ সব ডকুমেন্টস ঠিক ছিলো, পরে কম্পিউটার এর দোকান থেকে বলে ৪৫০০ টাকা দিলে কিচ্ছু লাগবে না সব টাকার গতিতে কাজ হবে, এটা শুনে পরে আর কাজ করি নাই

ঘুষ দিইনি
বালিয়াকান্দি রাজবাড়ী ৳৪.৫ হাজার
২৬ আগস্ট ২০২৬ ১২ DKKKVG7X
মন্তব্য
সিটি কর্পোরেশন

হোল্ডিং ট্যাক্স এর জন্য আবেদন

আমাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স এর নোটিস পাঠানো হয় তো সেই অনুযায় আমরা সিটি কর্পোরেশন অফিসে যাই ওইখানে থাকা কর্মরত ব্যাক্তি ক্যল্কুলাটর এ কি সব চেপে বললো আমাদের নাকি সাড়ে ৫ লক্ষ টাকা ট্যাক্স বাকি আছে ২০১৮ থেকে হিসেবে কিন্তু আমাদের এলাকা শবে মাত্র সিটি কর্পোরেশন এর আওতাধিন হয়েছে আগের আমাদের ইউনিয়ন এর সব খাজনার টাকা পরিশোধ করা আছে...তারপর উনি আবার ক্যল্কুলাটর চেপে বলল একটা প্যাকেজ আছে ২ লক্ষ টাকার এইটা আমাকে দিলে আগের সব মাফ হয়ে যাবে...এখন আমার প্রশ্ন হল ২০১৮ থেকে যদি এই ট্যাক্স হয়ে থাকে তাহলে আগে কেন নোটিস আশে নি আর এই ২ লক্ষ টাকা টার ফুল হিশাব কিভাবে আসলো...তারা আমাকে এইটাও জানাতে অস্বীকার করে

ঘুষ দিয়েছি
বাড্ডা ৳২.০০ লাখ
২৬ আগস্ট ২০২৬ DKMVANHN
মন্তব্য