সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৬৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৯,০৬৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳২.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি যখন ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম আমাকে যে রসিদ দেওয়া হয়েছিল তার থেকে আরো দুই হাজার টাকা বেশি টাকা দাবি করছিল, আমি দিতে বাধ্য হয়েছিলাম কারণ আমার ট্রেড লাইসেন্স জরুরীভাবে নবায়ন করতে হচ্ছে, না হয় কোন ব্যাংকিং সেবা পাচ্ছি না

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTPV972T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জ থানা হইতে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর সাথে ১০০০ টাকা দিলে বৃহস্পতিবারে ফাইল জমা গ্রহণ এবং পরের সপ্তাহে বৃহস্পতিবারে অর্থ্যাৎ ৭/৮দিন পরে পুলিশ ক্লিয়ারেন্স এসবি অফিস থেকে সংগ্রহ করতে হয়। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স যদি কোম্পানীগঞ্জ থানাতে সংগ্রহ করতে হলে ১৫০০ টাকা প্রদান করতে হয়। টাকা না দিলে, ১৫-২০দিনের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না।

নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTW4DQCQ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

১১৭০ টাকার নামজারী করতে গেলে তশিল অফিস এবং ভুমি অফিস জানায় ১২০০০ টাক নিচে হবেনা। তাই বাদ্যহয়ে উক্ত গুষ দিতে হয়েছে। বানাড়ীপাড়া এসিলান্ড খুবই খারাপ । ঘুষ ছাড়া কণো কাজ করতে চায়না।

বানারীপাড়া, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRX6SLL7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

রেকর্ড সংশোধন।

ম্যাপে,দখলে,দলিলে, ৪৪ শতক ছিলো কিন্তু খতিয়ানে ভুলে ২৪ শতক উঠেছিলো সেটার সংশোধন। দীর্ঘ নয়মাস ঘুরেছি কোন কাজ হয়নি। আমাকে হুমকি দেওয়া হয়েছে টাকা ছাড়া কিভাবে করবেন করেন। আমি দেখবো।শেষে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বললাম ম্যাডাম কিছুই কি করার নাই? উনি বললেন কালকে বুধবার ২০ হাজার টাকা দিয়ে যান পরের দিন বৃহস্পতিবার আপনার কাগজ ওকে।আর না হয় ঘোরেন আরো পাঁচ বছর ধরে, দেখি আপনার কাজ কে করে দেয় কিভাবে হয়।

কাহালু, বগুড়া।, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJVX5ZJ7
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳১৫.০০ লাখ

বদলী / পদায়ন

স্বাস্থ্য মন্ত্রণালয় পদায়নের বিষয়ে ১৫ লক্ষ টাকা দাবি করেছে ‘প্রশাসনিক কর্মকর্তারা বিভিন্ন দালালদের মাধ্যমে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6BENC3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.১ হাজার

খাজনা

পার্ট টাইম একজন অফিসে জব করে , তাকে খুশি করার জন্য এবং নায়ককে খুশি করার জন্য এগারোশো টাকা নিয়েছিল, তা না হলে খাজনা দেবে না.

আমিনপুর থানা জেলা পাবনা উপজেলা বেড়া গ্রাম আমিনপুর, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJEWJUNY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০০

জমির মাঠপর্চা উত্তোলন

একটা মাঠপর্চা তোলার জন্য ডিমলা উপজেলা সেটেলমেন্ট অফিসে গেলে অফিসার আমাকে বলেন " একটা খতিয়ান তুললে তো ৭০৯/৮০০ টাকা লাগে। উত্তরে কইলাম ডিসি অফিস থেকে ১৫০ টাকায় তুলে আনছি। তখন তিনি বললেন আপনার মাঠপর্চা নিতে হলে সবমিলিয়ে ৩০০ টাকা দিতে হবে। নির্ধারিত তারিখে যাওয়ার পর তিনি বললেন আপনার মাঠপর্চা ২ পেজে আসছে তাই আরও ৩০০ টাকা দিতে হবে না হলে আমার লজ হবে। পরবর্তীতে ওনার হাতের লেখা দেখে কইলাম লেখা একটু ছোট করলে ১ পেজেই হয়ে যাইতো। যাইহোক শেষপর্যন্ত আরও ১০০ টাকা সহ ৪০০ দিয়ে চলে এসেছি।

ডিমলা, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNT3WPEW
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

record shongshodhon

record shongshodhon er jonno ami date cheyechi . last date a magistrate chilen na . notun date dite karjokrom jante chaile amake bole ami shudu ghurte thakbo amar kono kaz e hobe na . amake shotoke minimum 2000 tk dite hobe. ja der lakh er upore. unar name — uni dc office er okhane settlement office a peshkar er nich pode ache unar sathe peshkar jorito . amr kache record ache tar call er jekhane uni amake humki dey amr kaz hobe na .jekhane amr shokol kagoz potro ache . [redacted] ( — ) .

dinajpur, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNS9623H
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

Karnafuli gas reconnection

They asked 2 lac for reconnect the gas line immediately. But I didn't have enough money so I refused it. Still I have to pay some money here and there to make the processing in the normal way. In total in give 10000 taka.

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNRDR5Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

আদালতে তারিখ কমানোর জন্য

আদালতে ডেট কমানোর জন্য পেসকার সাহেবের আট হাজার টাকা দিতে হয়েছে টাকা না দিলে আমার ডেট ৫ মাস পরে দিবে

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHWUQFTJ
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳৪.০০ লাখ

ভবন নির্মাণ অনুমতি

বাড়ি নির্মাণ এর plan পাস করার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশন এর ইঞ্জিনিয়ার এর নিকট 4-5 লাখ টাকা দেওয়া হয়। যা legally 1-2 লাখ টাকা করা সম্ভব হত আনেক টেবিল ঘুরতে ঘুরতে। তিনি 1 বছর এর মধ্যে কাজ শেষ করে দেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT57WXLV
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমি নামজারী

আমি কয়েক বছর আগে কেনা আড়াই বিঘা জমির রেজিষ্ট্রি দলিল নিয়ে নামজারি করতে সাতক্ষীরা, শ্যামনগরের, রমজাননগর ভুমি অফিসে গিলে তারা কাগজ দিখে বিভিন্ন ভুল দরে আমার কাছে নায়বের এক জন কাছের লোক বলে ৩০০০০ টাকা লাগবে। পরে আমি অন্য জায়গা থেকে ১০০০০ টাকা দিয়ে কাজ করিয়ে খাজনা পরিশোধ করেছি। আমার প্রশ্ন জমি যদি কাগজে সমস্যা থাকে টাকা দেওয়ার পরে কিভাবে কাজ করল।

সাতক্ষীরা, শ্যানমগর, রমজাননগর ভুমি অফিজ, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHVZC966
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নাম জারি

আমি নামজারি করতে হিয়েছিলাম প্রায় ৫-৬ বছর আগে।দালাল ছারাতো কাজ হয় না।পরে ১৩ হাজার টাকা দিলে কাজ করে দেয়।এছারা একটা পাতাও লরে না

আশুলিয়া, সাভার,ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQJQPHZ
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

ইন্টার্নশিপ

বাধ্যতামূলক ঘুষ গ্রহণ: ৩ বছরের একাডেমিক পড়াশোনা শেষ করে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ শুরু করার সময় চরম হয়রানির শিকার হতে হয়। পদস্থ কর্মকর্তাদের অনৈতিক দাবি: ইন্টার্নশিপের অনুমতি ও চূড়ান্ত স্বাক্ষরের (Sign) জন্য সিভিল সার্জন (Civil Surgeon) এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UH&FPO) সরাসরি টাকার দাবি করেন। নির্দিষ্ট অর্থের হার: ইন্টার্নশিপের ছাড়পত্র ও স্বাক্ষরের বিনিময়ে সিভিল সার্জন ২০০০ টাকা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ১০০০ টাকা ঘুষ হিসেবে হাতিয়ে নেন। কর্মকর্তাদের অযৌক্তিক অজুহাত: টাকা দাবি করার সময় কর্মকর্তারা অত্যন্ত নির্লজ্জভাবে অজুহাত দেন যে, তারা নিজেরাও এই পদে আসার জন্য অতীতে বিপুল পরিমাণ টাকা খরচ বা "ফুরাইয়ে" এসেছেন।

Pabna, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ8VZN3C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

পদোন্নতি

সিনিয়র চিকিৎসকদের প্রাপ্য পদোন্নতি না দিয়ে চাকুরীতে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে। এটার কারন হিসেবে জানানো হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা। কিন্তু কিছু সংখককে একই অভিযোগের লিস্টে নাম থাকার পরো টাকা লেনদেনের মাধ্যম্যে পদোন্নতি দেয়া হয় পরে। বাকিদের কাছেও টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVY7J38
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি করতে গিয়ে

সম্প্রতি আমি আমার জমির নামজারি করতে গিয়ে ভূমি অফিসে, অনেক সময় বসে থেকে এবং আমার থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র দলিল, নকল, আইডি ইত্যাদি সব নিয়ে শেষ বলে কাজ হবে তবে ১৫০০০/- ২০০০০/- হাজার টাকা দিতে হবে। পরে আমি কোনো রিপ্লাই না করে কাগজপত্র সব রেখে চলে আসি। আমার সামনে আরো কয়েকজনের কাছ থেকেও ঘুষ দাবি করে। আমার কাজটি এখনো হয়নি। অথচ নামজারি করতে সরকারি হিসেবে ১২০০/-শত টাকা পর্যন্ত খরচ হ‌ওয়ার কথা। যদি দুই হাজার বা তিন হাজার চাইতো তাহলে একটা লিমিট ছিলো।

আমিশাপাড়া, সোনাইমুড়ী নোয়াখালী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT3JVKX6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স

ফায়ার লাইসেন্স করার জন্য অফিসিয়াল খরচ ৮০০০ টাকা। কিন্তু আমার কাছ থেকে নিয়েছে ২৩০০০ টাকা। ১৫০০ টাকা ঘুষ নিয়েছে। সারা বাংলাদেশে ফায়ার লাইসেন্স ও কলকারখানা লাইসেন্স বাবদ প্রতিটি প্রতিষ্ঠান থেকে নিম্নে ৫০০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকা পর্যন্ত ধুষ নিচ্ছে। সারা বাংলাদেশে একই চিত্র।

চুয়াডাঙ্গা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে KHSH8ML9
মন্তব্য