সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯৪৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি রেজিস্ট্রী

জমি রেজিস্ট্রি বাবদ খরচ হয় নূন্যতম খরচ 1170 টাকা যেখানে সরকার নির্ধারিত ফি বাট ওদের সিন্ডিকেট এবং ওদের কারণে রেজিস্ট্রি করা যায় না রেজিস্ট্রি করতে গেলে বিভিন্ন ধরনের অযুহা দিয়ে তারা জনগণের কাছ থেকে আরো অর্থ হাতিয়ে নেয় । সেটা হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া সাব রেজিস্ট্রি অফিস এখানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কিছু সিন্ডিকেটের কারণে যদি পুলিশ প্রশাসন তাদের নাকের ডগায় বসে করতেছে কিন্তু তারা কিছুই বলতেছে না কারণ তারা ওদের সাথে সম্পর্কিত সরিষার মধ্যে ভূত তাড়ানোর মত অবস্থা।দালালকে টাকা দেওয়া হয়েছে বেশি যাতে দলিল ওঠায় দেয় কিন্তু দলিলটা উঠায় না দিয়া সে শুধু ঘুরায় আর ঘুরায় এটা সব জায়গায় একই অবস্থা সেখানে অফিসের কর্মকর্তারা হচ্ছে এক নম্বর বিশ্ব চোর ওদের আস্কারা পাইয়া দালালরা আরো বেশি পরি

কেন্দুয়া, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKPMTMPY
মন্তব্য
ঘুষ দিয়েছি সাব-রেজিস্ট্রি অফিস ৳২.০০ লাখ

জমি রেজিস্ট্রি

ব‍্যাংক থেকে একটি নিলাম সম্পত্তি কেনার পর যখন রেজিস্ট্রি করতে গিয়েছি, রেজিস্ট্রার জানিয়ে দিয়েছে ১,৫০,০০০ টাকা উনাকে না দিলে কাজ হবে না। তারপর টাকা দেওয়ার পর রেজিস্ট্রি করেছে।উনার বয়স খুব বেশি না এবং মাথায় টুপিও পড়ে, ৫০ হাজারের নিচে নাকি উনি ঘুষ খায় না!! মাসখানেক আগে আমার বাবা, আমার আম্মাকে কিছু জমি হেবা দান করেছে, বাবা অসুস্থ তাই কমিশন করার অনুমতির জন‍্য গেলে উনি ৫০০০০ টাকা না দিলে কমিশন দিবে না জানিয়ে দিয়েছেন। তারপর ৫০ হাজার টাকা দিয়েই কমিশন করিয়েছি।

শ্রীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKFV9DFX
মন্তব্য
ঘুষ দিইনি সরকারি হাসপাতাল ৳৩৪.৫ হাজার

স্টুডেন্ট নার্সদের ইন্টার্ন ভাতা উত্তলন

১ এপ্রিল ২০১৬ থেকে নেত্রকোণা সদর হাসপাতালে আমরা নার্সিং ই্ন্সটিটিউট নেত্রকোণার নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের সর্বমোট 69 জন শিক্ষার্থী ইন্টার্ন করতেছি । সবাই প্রতিমাসে 6000 টাকা করে পাওয়ার কথা।আমাদের 6 মাস ইন্টার্ন করতে হয়। প্রতিমাসে পাওয়ার নিয়ম থাকলেও তারা বলে যে বাজেট নেই । তাই আমরা অপেক্ষা করি । চারমাস পর করতৃপক্ষ বলতেছে অনেক দৌড়াদৌড়ি করেছি তোমাদের টাকার জন্য । তাই কিছু খরচা পাতি দিতে হবে । পরে সবার থেকে 500 টাকা করে তুলতে বলে । আমাদের ছেলেমেয়েরা টাকা দিতে রাজি হয় কিন্তু আমি একা রাজি হ্ইনি। পরে আমাদের শিক্ষার্থীরা টাকার পরিমাণ কমিয়ে 250 টাকা করে দেয় । আমি টাকা দেইনি । আমার টাকা ছাড়াই আমাদের ছেলেমেয়েরা হাসপাতালে প্রায় 17000 টাকা দেয় ।

নেত্রকোণা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYAYH9TN
মন্তব্য
ঘুষ দিয়েছি কর অফিস ৳৫০.০ হাজার

BIN Issue

মূল্য ঘোষণার (ভ্যালু ডিক্লারেশন) সময় ৫,০০০ টাকা দাবি করা হয়েছিল। উক্ত টাকা প্রদান না করায় সেগুনবাগিচা আঞ্চলিক অফিস থেকে কোনো ধরনের পূর্ব নোটিশ বা আনুষ্ঠানিক যোগাযোগ ছাড়াই আমার প্রতিষ্ঠানের BIN বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আমার আমদানিকৃত মালামাল বন্দরে পৌঁছানোর পর কাস্টমস ডিউটি পরিশোধ করতে গেলে জানতে পারি যে আমার BIN বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে কোর অফিসে যোগাযোগ করা হলে জানানো হয়, “আপনার সাথে যোগাযোগ করতে না পারায় BIN বন্ধ করা হয়েছে।” BIN পুনরায় চালু (Unlock) করার জন্য ২,০০,০০০ টাকা দাবি করা হয়। BIN আনলক করতে প্রায় এক মাস সময় নেওয়া হয়। এর ফলে বন্দরে আমার পণ্য আটকে থাকায় প্রায় ৪ লাখ টাকা ডেমারেজ দিতে হয়েছে। এছাড়াও, কর কর্মকর্তাকে ৫০,০০০ টাকা এবং প্রতিটি পোর্টে আলাদাভাবে BIN

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKHVQTGJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

কৃষি লোন

বাংলাদেশ কৃষি ব্যাংক এ লোন এর জন্য আবেদন করি । আমার সমস্ত জমির কাগজ ঠিক থাকা সত্ত্বেও ৮০০০ হাজার টাকা লাগবে এমন বলেছে ।আমি জানতে চাইলাম এই টাকা টা কিসের জন্য বলেছে স্যার কে দেওয়া লাগবে মিষ্টি খাওয়ার জন্যে 🥹🥹

কুষ্টিয়া দৌলতপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH36ZLZY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳২.২ হাজার

Passport application

Passport renew application, Ami website theke nije nije application korechilam, Application desk a 2ta line chilo, Ami jokhon desk er samne chilam tokhon amar pasher liner 7~8 jon application submit kore chole jay. Sesh mesh kono vul na peye amay ask korlen amar baba ki koren, ami Jibito nei bolate uni bollen tahole babar occupation a "Onnano" diyechen keno, eita te to business hobe. Jan abar form fillup kore niye ashen. Bollam eita to apnader helpline theke confirm hoye diyechi, Tokhon bollo taile Help line a call kore submit kore den. Ar ei form ta jodi abar fillup kori tohole to OID number change hobe ar se khetre amake abar new OID te pay korte hobe. 3talay dekha koren bole uni line thek

Cumilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTC2CPNM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

কলকারখানা অধিদপ্তর, টঙ্গি গাজীপুর

গার্মেন্টস্ এর যাবতীয় কাগজপত্র সাইনের জন্য ৫ হতে ১০ হাজার টাকা নেয়। যদি কোন শ্রমিকের অভিযোগ থাকে পরিমান মতো জনপ্রতি ৫০০০ টাকায় সমাধান করিয়া নেন, সাথে ফেডারেশন গুলি সহযোগী থাকে। উনার নাম —

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK62AEEY
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারী

মল্লিকবাড়ী ইউনিয়নের নাইয়েব — ৪ শতাংশ একটি নামজারীতে ৩০ হাজার টালা ঘুষ দাবি করে তা না হলে নাকি ফাইল হবে না

ভালুকা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYXJPD2L
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

নতুন পাসপোর্ট বানানোর জন্য

আমি পাসপোর্ট অফিস এ কয়েক দিন ঘুরে ঘুরে কাজ হয় নাই, আমার সকল কাগজ ঠিক ছিল, তবু তারা আমাকে বলে এই কাগজ ঠিক নেই ওই কাগজ ঠিক নেই, এই বলে শুধু সময় নষ্ট করাতো, আমি বাধ্য হয়ে যখন দালাল এর সাহায্য নেই, তখন কোনো কাগজের জটিলতায় পড়তে হয় নাই, অতিরিক্ত টাকা দেয়াই কোনো সিরিয়াল ছাড়াই আমাকে সরাসরি ফিঙ্গার আর ছবি তোলার রুমে নিয়ে গেলো, পরবর্তীতে যখন পুলিশ ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল দিলো, তখন ঈশ্বরদী থানার অফিসার এক পুলিশ কর্মকর্তা আমার থেকে ১০০০ টাকা গ্রহণের বিনিময়ে আমার ভেরিফিকেশন নিশ্চিত করে।

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJAZDK2Y
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চাকরির পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন করতে এসে কাগজপত্র দেখার ফাঁকে চা খাওয়ার টাকা চাইলো। বললাম এসব কাজ আমি করি না, এরপর অনেক কষ্ট তেল খরচ করে এসেছে বলে কান্নাকাটি শুরু করলো। মায়ায় পরে করুণা করে ৫০০ টাকা দিতে গেলাম, তখন বললেন এত কম কেউ দেয় নাই, কম দেখে না নিয়েই চলে গেলেন। খারাপ রিপোর্ট দেয় কিনা দুশ্চিন্তাতেও থাকতে হয়েছিলো।

পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJGUNW2X
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা পরিষদ ১০ হাজার টাকার ঘুষ দিয়ে ১০০ টাকার খাজনা রশিদ

খাজনা পরিশোধ করার জন্য যখন আমি তৌশিল অফিসে যাই তারা দশ হাজার টাকার ঘুষের বিনিময়ে তারা ১০০ টাকার রশিদ ধরায় দেয় আমি যখন বিষয়টি মুহুরকে জিজ্ঞেস করি তারা বলে এসব কাজে এভাবেই করতে হয় এভাবে না করলে জমি রেজিস্ট্রি অনেক দেরি হবে।

তৌসিল অফিস ১৩ নং সালটি গোপালপুর ইউনিয়ন মিঠাপুকুর থানা রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNZ4VDS6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম জারি

প্রথম অবস্থায় অনলাইন এপ্লিকেশন করি কাগজপত্র সব ইউনিয়ন ভূমি অফিসে জমা দেই (৭ নম্বর শ্রীমন্তপুর ইউনিয়ন অফিস), কয়েকদিন ফেলে রাখার পরে যখন তদারকি করা হয় তখন বলে কাগজে এই সমস্যা ওই সমস্যা। এরপরে প্রতি নামজারির জন্য তারা হাত খরচ চাই। কোনভাবেই কাগজপত্র আগানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে তাদের পরিচিত মাধ্যম দিয়েই প্রতি নাম জারিতে পাঁচ হাজার টাকা করে দিতে বাধ্য হয়েছি অনলাইন ফ্রি বাদে ই। এই ঘটনা শুধু আমার জন্য না এখানে যারা নামজারি করতে আসে তাদের সবার জন্যই ।এর সাথে এসিল্যান্ড নেয়ামতপুর জড়িত। এই অফিসের সবাই ঘুষখোর কেউ টাকা ছাড়া কোন কাজ করে না। হয় টাকা থাকতে হবে না হয় পাওয়ার থাকতে হবে। কোন অভিযোগ দিয়ে লাভ হয় না। এভাবে আমি তিনটা নামজারি করতে পেরেছি খুব মনে কষ্ট নিয়ে।

নিয়ামতপুর উপজেলা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJWC5MHX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করেছি ইউনিয়ন ভুমি অফিসে আসতে বলে রিপোর্ট দিতে হলে ১২০০০/ টাকা লাগবে,আরো বেশি চাইছিল আমি দিতে বাধ্য হয়েছে, এর আগেও টাকা না দেওয়ার ১ বার বাতিল করছে,আমি সব ভিডিও সহ অনেক আলামত এ্যসিল্যান্ড মহাদয়ের নিকেটে দিয়েছিলাম কিন্তু কোন বিচার পায়নি,

দিনাজপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNBGS8SP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ইনক্রিমেন্ট, অফিস সহায়ক যেকোন কাজ

প্রাথমিক শিক্ষা অফিসে যে কোন দাপ্তরিক কাজের জন্য আলাদা অর্থ দাবি করে থাকেন তারা। চিরাচরিত ভাবে এটাই চলে আসছে , প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিটি দাপ্তরিক কাজের জন্য তাদের খুশি করতে হবে, নাহলে ভোগান্তি পোহাতে হবে।

কোটালিপাড়া, গোপালগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKASTUQH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

এন আই ডি সেবা

ami amar tikana transfer kortae chaisi..kintu dey nai...ami france e thaki..tai vabse amar kache taka bor pur...5000 tk chaise..ami ulta bolsi 1 ta o dibo na...tikana transfer korle koren na korle nai...pore abedon korse...kintu omni falaiya rakse

ছাতক, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYSXMSA5
মন্তব্য
ঘুষ দিইনি সিটি কর্পোরেশন ৳৭.০ হাজার

ট্রেড লাইসেন্স নবায়ন

ট্রেড লাইসেন্স নবায়নের জন্য গিয়েছিলাম । প্রথমে বলল ফি বেড়েছে এতপর ৩ বছর দেয়া হয়নি সব মিলিয়ে ৬/৭ হাজার টাকার হিসাব। তার মধ্যে আবার তাদের সার্ভিস চার্জ বা এই ধরনের একটা সেবা যুক্ত হবে আনুমানিক ৩৫০০/- বর্তমানে এই সার্ভিসসে ডিসকাউন্ট আছে। এর পর আমার হোল্ডিং ট্যাক্স পরিশোধ থাকতে হবে যে বাড়িতে বা মার্কেটে আমার প্রতিষ্ঠান । এরপর পরিচয় জানতে চাইলেন এবং তিনি নিজে থেকেই তার পরিচয় দিলে উক্ত এলাবার স্থানীয় এবং বুঝেনতো! রাজনৈতিক দলের আদর্শের সইনিক

গাজিপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD5ES84
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বরিশাল TTC থেকে ড্রাইভিং কোর্সে প্রশিক্ষন

ড্রাইভিং কোর্সে নামে মাএ ভর্তি পরীক্ষা নেয়৷ মূলত একজন ইনসট্রাক্টর আছে সে ঘুষ নিয়ে যারা টাকা দেয় তাদেরকে কোর্সে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। আর বাকি কেউ ভর্তি পরীক্ষা ভালো দিলেও তাকে ফেল করিয়ে দেয়া হয় এবং সে ঐ কোর্স করতে পারে না৷।

বরিশাল, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BRA4LRSD
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳৫.০ হাজার

পেনশন ভাতার

আমি পেনশন সংক্রান্ত ফাইল দিয়েছি। তারা ইনিয়ে বিনিয়ে বলে সারা বাংলাদেশ যেভাবে চলছে আমাদের ও সেভাবে চলতে হবে। আমি আর তাদের কে কিছু বলিনি।

বগুড়া, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJQ893XB
মন্তব্য