সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি কর অফিস ৳৫০.০ হাজার

সরকারি সেবা প্রদান

আমি একজন সরকারি কর্মচারী। একজন আইটিপি এসে আমার নিকট ৫০০০০ টাকার বিনিময়ে একটি ফাইলের ট্যাক্স অনৈতিকভাবে কমিয়ে দিতে বলে। আমি তাকে নিষেধ করায় বা আমার আপারগতার কথা জানালে সে আমাকে তার পাওয়ারফুল লিংক লবিং এর কথা বলে এবং আমার রেপুটেশন সে চাইলেই অপবাদ দিয়ে খারাপ করে দিতে পারে এমন আকারে ইঙ্গিতে ভদ্রভাবেই আমাকে বোঝানোর চেষ্টা করে প্রচ্ছন্ন হুমকি দেয়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHLQH4S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

থানায় মামলার কাগজ কোর্টে পাঠানো

থানার মামলার কাগজ কোটে প্রেরণ করতে এএসআই — ৫০০০ টাকা দাবি করে

উপজেলা হালুয়াঘাট, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYCQ5UM8
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳৩০.০ হাজার

নতুন পাসপোর্ট করা

আমার ইমারজেন্সি পাসপোর্ট লাগতো তাই আমি করছিলাম কিছু করার ছিল না অসহায় হয়ে গেছিলাম আমি। এর মাঝে আবার দেশের আইনের জটিলতা ছিল এগুলো আরো কিছু ঘাটতি ছিল।

ফেনী, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT4DJ5SR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

প্রতিবন্ধী নিবন্ধন

প্রতিবন্ধী নিবন্ধনের আবেদন যে নিচ্ছিল সে ২০০ টাকা দিতে বাধ্য করে। সমাজসেবা অফিসের সহায়ক বা এমন কিছু হবে হয়তো। আমার কাছে ছবি আছে সেই লোকের।

Tala, Satkhira, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHXVCYXN
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট

পাসপোর্ট আবেদন সব ঠিক থাকার পরে ও জমা নেয় নি, ১৫০০ টাকা দিয়ে দালাল ধফে জমা দিয়েছি

মোলভীবাজার, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYRCPYFK
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳২.০ হাজার

ডকুমেন্টস এ এই সমস্যা ওই সমস্যা ।কিন্তু সব ঠিক আছে

ডুকুমেন্টস ঠিক থাকলেও তারা একটা না একটা সমস্যা বের করে।তারপর টাকা দাবি করে

Chattogram, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUSSUCJ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি সংক্রান্ত

জমির খতিয়ান সংক্রান্ত কাজ। সরকারি ফি এর বাহিরে ৮০০০ টাকা দাবি করেন। আমি পরবর্তীতে জানাবো বলে চলে এসেছি।

লক্ষীপুর সদর উপজেলা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTV6CJZV
মন্তব্য
ঘুষ দিইনি শিক্ষা অফিস ৳১.০০ লাখ

বদলী

শরীয়তপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের একজন এটিও আমার বদলী করার নাম করে এক লক্ষ টাকা দাবি করেছে। কিন্তু আমি বিষয়টি প্রত্যাখ্যান করেছি। এবং পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি বদলী হতে পারি। যে বদলী হয়েছে সে এক লক্ষ বা তার বেশি টাকা দিয়ে বদলী হয়েছে। যে এটিও বদলী হয়েছে সে ইতিমধ্যে ঘুষের টাকা দিয়ে বিলাসবহুল বাড়ি নির্মান করেছে। এই চাকুরী করে এত টাকা কোথায় পেল এই প্রশ্ন কি কারো মাথা আসে না?

শরীয়তপুর সদর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9JNKB4
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভোটারের জন্য আবেদন

হয়রানির শীর্ষে আছে সরিষাবাড়ি উপজেলা নির্বাচন অফিস,,,আর স্টাফদের খারাপ আচরণের কথা নাই বললাম,,,নতুন ভোটার হইতে যে পরিশ্রম করতে হয়,,,সেই পরিশ্রম ১০টা বাচ্চা জন্ম দিতেও হয় না,,,,,তাড়া ক্লিয়ার করে কোন কথা বলবে না,,,,২টা প্রশ্ন করলে ১টা উত্তর দিবে,,,দিনের পর দিন ঘুরাবে ভোটার আবেদনের জন্য!!!নতুন ভোটার হবার জন্য নিজের অনলাইন জন্মনিবন্ধন,,বাবা মার এনআইডি,,চেয়ারম্যান সার্টিফিকেট,, কারেন্ট বিলের কাগজ,,, মার্কশীট , আবেদন ফরম,,আরো কি প্রয়োজন আছে,,,এতো গুলা কাগজ দেওয়ার পর ও দুই তিনবার ফেরত দিছে??আসলে কি টাকা ছাড়া আমাদের এই প্রাপ্য অধিকার পাবো না??এই হয়রানির শেষ কোথায়???

সরিষাবাড়, ময়মনসিংহ ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY43VPVS
মন্তব্য
ঘুষ দিইনি হিসাব রক্ষণ অফিস ৳১৫.০ হাজার

পেনশনের কাজের জন্য ট্রেজারি অফিস ও নির্বাচন অফিস

আমার বাবা মারা যাওয়ার পর আমার মা তাঁর পেনশন পেয়ে আসছেন। EFT চালুর পর NID-তে নামের অসামঞ্জস্যের কারণে তাঁর পেনশন বন্ধ হয়ে যায়। গাইবান্ধা ও রংপুর নির্বাচন অফিসে প্রায় তিন বছর হয়রানি ও ভোগান্তির পর NID-এর ভুল সংশোধন করা হয়। এরপর মায়ের পেনশনের ফাইল প্রক্রিয়া করতে সাদুল্লাপুর ট্রেজারি অফিসের কর্মকর্তারা ১৫,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় পেনশন অফিসে যোগাযোগ করলে দায়িত্বশীল কর্মকর্তারা কোনো টাকা ছাড়াই সমস্যার সমাধান করেন। এছাড়া সাদুল্লাপুর নির্বাচন অফিসে NID-এর কাগজপত্র জমা দিতেও ৫০০ টাকা দিতে বাধ্য হয়েছি। সাধারণ নাগরিকদের হয়রানি ও অবৈধ অর্থ আদায়ের এসব ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

সাদুল্লাপুর, গাইবান্ধা, রংপুর ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNFLEZGW
মন্তব্য
ঘুষ দিয়েছি কাস্টমস অফিস ৳১.৫০ লাখ

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়

মাসিক ভ্যাট রিটার্নের সময় প্রতিটা কর্মকর্তা কর্মচারী টাকা দিতে হয়।যাতে হয়রানি না করে।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTL686RE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

চাকুরীতে যোগদানের সময় পুলিশ ভেরিফিকেশন করার সময় ১০০০০ টাকা ঘুষ চেয়েছিল পরে ২০০০টাকা দিতে হয়েছে।

যশোর, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHNTKD6L
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Dls licence

লাইসেন্স আবেদনের জন্য যদি এতো টাকা দিতে হয় বা একটা লাইসেন্স পেতে যদি এতো সময় লাগে তাহলে এই দেশে নতুন ব্যবসায়ীরা ব্যবসা করবে কিভাবে।

dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTHEPL3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

বদলি

জনতা ব্যাংকের নেতা — আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে বদলির জন্য, আমি না দেয়াতে আমাকে ঢাকা হতে ভোলা বদলি করে দেয়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK5GA6JY
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.৫ হাজার

পাসপোর্ট করছি।

প্রথম দিন গিয়ে তাদের অসাধু আচরণ দেখে চলে আসছি, তারপর দ্বিতীয় দিন গিয়ে, প্রথমেই বাংলাদেশি নাগরিক কিনা সেটা যাচাই করতে গেছি,তারপর সেখানে ভুল ধরছে, আমার আইডি কার্ডের বাংলাদেশের লোগো ঝাপসা কেন,তার জন্য সত্যয়ন না করেই পাঠিয়ে দিছে। তারপর পুনরায় নতুন আইডি কার্ড প্রিন্ট করে আনার পর যাচাই করে দিছে। তথ্য যাচাইয়ে যাওয়ার পর ভুল ধরলো, আমার জেলায় না করে এখানে আসছি কেন? নিজ জেলায় যেতাম এবং যে ভুল গুলা ধরা প্রয়োজন নেই সেগুলা ধরে পাঠিয়ে দিছে। তারপর এক দালালের সাথে কথা বলে জানতে পারলাম এমন পঞ্চাশটা ভুল ধরতে পারবে, পরে তারে জিজ্ঞাসা করলাম কি ভুল ধরবে একটা উদাহরণ দেন দেখি। সে বল্লো আপনি তো স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি কার্ড আছে আপনার? এই কথা শুনার পর কথা না বাড়িয়ে টাকা দিয়ে সমস্ত ভুল ঠিক করে ফেলছি।

মোহাম্মদপুর, ঢাকা।, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRTHSUS
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৩.০ হাজার

চাকরী হতে অব্যাহতি নেয়ার জন্য

চাকরী হতে অব্যাহতি নিয়ে অন্য চাকরীতে যোগদান করার সময় ৩০০০টাকা দাবী করে বসে হিসাবরক্ষণ অফিসের অডিটর মহোদয় চা মিস্টি খাওয়ার জন্য। না হলে কাজ দেরী হওয়ার ইঙ্গিত দেয়। টাকা দিয়ে অব্যাহতি বাবদ অফিসের সকল লেনদেন সমাপ্ত করি।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK72DJKD
মন্তব্য