সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
কাস্টমস অফিস

চট্টগ্রাম পোর্ট অথরিটি

একটি জাহাজ যাওয়ার সময় বন্ধর থেকে পোর্ট ক্লিয়ারেন্স নিতে হয় সেই দিনে আমাদের খুব ইমারজেন্সি প্রয়োজন তাকে বলার সাথে সাথে সে বুঝতে পেরে আমাদের থেকে টাকা দাবি করেন এবং আমরা কিছু করতে না পেরে তাকে পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি

ঘুষ দিয়েছি
কাস্টমস চট্টগ্রাম ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTQ9WJFB
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

প্রতিরক্ষা ক্রয় মহা-পরিদপ্তরে (DGDP) মহা-ঘুস বানিজ্য সিন্ডিকেট।

দেশে ৮/১০ টা মিলিটারি ফার্ম এ গরুর খামারের জন্য উন্মুক্ত টেন্ডার এর মাধ্যেমে গো-খাদ্য সরবারাহের কাজ দেয়া হয় এবং কাজ শেষ করে সব রিসিভ ডকুমেন্ট নিয়ে মহাখালি প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তর এ বিল এর ব্যাংক চেক পাস করাতে মোট বিল এর 1 % ঘুশ দেয়া বাধ্যতামূলক। আমি ভুক্তভোগী, ব্যাবসায়ীক মুলধন ঝুলিয়ে রাখা & সিস্টেমের ভয় দেখিয়ে ঘুস দিতে বাদ্ধ্য করানো হয়। আমার মত অসংখ্য ব্যাবসায়ী তাদের প্রতারনার শীকার। অনেক কস্টে কাজ শেষ করতে পারলও কেউ লস ছাড়া লাভ করেতে পারে না এখানে, সব পকেট কেটে ছিনতাই করে নেয়া হয় এই DGDP ভবনে। সঠিক তদন্ত & ন্যায় বিচারের দাবি রইল.....আত্তার কস্টই অভিশাপ।

ঘুষ দিয়েছি
মহাখালী ৳১০.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ DK49QEEV
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চিকিৎসক বদলি পদায়ন

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অফিসারের (ডাক্তার)ঢাকার বাইরে থেকে ঢাকার যে কোনো হাসপাতালে বদলির জন্য স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী, ঢাকা এর একজন কর্মকর্তা ৫লক্ষ টাকা ঘুষ দাবি করেন। সেই চাহিদা প্রত্যাখ্যান করার ১মাস পর নওগার প্রত্যন্ত এলাকায় বদলি করা হয়।

ঘুষ দিইনি
ঢাকা ৳৫.০০ লাখ
২৪ আগস্ট ২০২৬ DKSYJV8P
মন্তব্য
ভূমি অফিস

মিস কেস

আমাকে আমার নামজারি করা জমি নোটিস না করে নামজারি বাতিল করে দিয়েছিল পরে সহকারী কমিশনার ভূমি আমাকে আসস্থ করে যে তুমি সঠিক বিচার করবেন। তারপর আমি ডিসি অফিসে গিয়ে আবেদন করলে পুনঃরায় রায়টি শুনানির জন্য সহকারী ভূমির কাছে পাঠান। কিন্তু সে বাদী আর বিবাদী কে কখনো একসাথে বসিয়ে কাগজ না দেখে আমাকে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করিয়ে আবার আমাকে না ডেকে বিবাদির পক্ষে রায় দেন। পরে যখন আমি সহকারী ভূমি কর্মকর্তা কাছে যাই তখন আমাকে বলে তিনি নাকি কাগজ দেখে রায় দিয়েছেন। আমি হাসতে হাসতে চলে আশি। পরে আমি ডিসি অফিস থেকে আইনি নোটিশ পেরন করি।

ঘুষ দিইনি
দোহার ৳৫০.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKZJDS99
মন্তব্য
ট্রাফিক পুলিশ

পন্য পরিবহন ট্রাক

পেশায় আমি একজন ট্রাক ড্রাইভার, আমরা যখন দেশের উত্তরবঙ্গ রাজশাহী অথবা বিভিন্ন জেলা থেকে কাচা মাল, ফল, নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে চট্টগ্রাম শহরে আসি তখন শুরু হয় আমাদের ট্রাফিক পুলিশ কে ঘুষ দেওয়ার পালা, চট্টগ্রাম ট্রাফিক দক্ষিণ বিভাগে চট্টগ্রাম শহরের ফলমন্ডি ৮০০, রিয়াজউদ্দিন বাজার ৪০০, কদমতলী ৪০০, কোতোয়ালি মোর ৫০০, নিউমার্কেট ৫০০, নতুন ব্রিজ ৫০০, টাইগার পাস ৫০০, ওয়াসা মোর ৫০০। চট্টগ্রাম ট্রাফিক উত্তর বিভাগে এ নিষিদ্ধ সময়ের কথা বলে শেরশাহ মোর ৫০০, অক্সিজেন মোড় ৫০০/১০০০, মুরাদপুর ৫০০, দুই নাম্বার গেট ৫০০, বদ্দারহাট ব্রিজের নিচে ৫০০, কাপ্তাই রাস্তার মাতা ৫০০, জি ই সি মোর ৫০০, খুলশি রেল ক্রসিং ৫০০, টেক্সটাইল মোড় ৫০০,

ঘুষ দিয়েছি
চট্টগ্রাম ৳৩.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTZYHTFZ
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্ট

পাসপোর্ট ভেরিফিকেশনের সময়ে কল দিয়ে বললো, এই কাজ সম্পাদনের জন্যে টাকা লাগবে। সরকারী খরচ। বললাম, আমি তো ব্যাংকেই দিয়েছি। উনি বললেন, কিরে ভাই, আপনি দেখি খরচের ব্যাপারটা ধরছেন না। হয়, খরচ দিয়ে কাজ তাড়াতাড়ি হবে, নাহলে আমরা থানায় পাঠাবো, সেখান থেকে লোক কল করবে, আপনাকে থানায় যেতে হবে, কাগজ পত্র দেখাতে হবে, অনেক ঘোরাঘুরি। পরে আমি জানাচ্ছি বলে, অন্য একজন পুলিশের এডিসিকে দিয়ে ওনাকে ফোন দেয়াইসি, জাস্ট ৩ দিনের মাথায় কোন টাকা পয়সা ছাড়া কাজটা হয়ে গেল। কি আজব একটা দেশ!

ঘুষ দিইনি
Dhaka ৳৫০০
২৪ আগস্ট ২০২৬ DKR9SXGT
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

একটি মামলা ।

আমি একটা মামলা করেছিলাম ভূমি সংক্রান্ত। মামলাটি কোর্টে করেছিলাম । কোর্ট থেকে থানা ও ভূমি অফিসকে বিবাদীকে নোটিশ করার জন্য বলা হয়েছিল। কোর্টের পেশকারকে দিতে হয়েছিল ৫০০ টাকা। তারপর কোর্ট থেকে ভূমি অফিস, থানা ও বিবাদীর কাছে নোটিশ পৌঁছানোর জন্য পিয়নকে দিতে হয়েছিল ৫০০ টাকা। তারপর যখন কোর্টের নোটিশগুলো থানা এবং ভূমি অফিসে পৌঁছালো তখন থানা থেকে বিবাদীপক্ষকে নোটিশ পাঠানো হলো একজন এ এস আই এর (পুলিশ)মাধ্যমে। এই এ এস আইকে দিতে হয়েছিল ৩৫০০ টাকা যদিও তিনি পাঁচ হাজার টাকা দাবি করেছিলেন । এবং এই এ এস আই এর সাথে একজন গ্রাম পুলিশ ছিলেন তাকে দিতে হয়েছিল ৫০০ টাকা। এবং তাদেরকে হোটেলে নিয়ে খাওয়াতে হয়েছে আরো ৫০০ টাকা। এটি হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা শুরু হওয়ার আগেই খালি খাওয়াইতে হয়।

ঘুষ দিয়েছি
পঞ্চগড় ৳৫.৫ হাজার
২৪ আগস্ট ২০২৬ RNW37DZH
মন্তব্য
ভূমি অফিস

জোনাল সেটেলমেন্ট অফিস সিলেট

বিএস পচায় আমার নামে না হয়ে আরেক জনের নামে হয়ে যায়, কিন্তু আমি কাগজ সম্পর্কে বুঝতে পারতাম না পরবর্তীতে ৪২ ক করি কিন্তু আমার নামে বন্টন নামা রেজিস্ট্রার দলিল, নামজারি খতিয়ান, হালসন পযন্ত দাখিলা রয়েছে, শুনানি কালে অন্য পক্ষকে সহকারি শুনানি অফিসার আমাদের বিএি দলিল দিতে বলেন অন্য পক্ষকে তারা বলে আমাদের বিএি নাই পরবর্তীতে আমাদের কে শুনানি কমকতা প্রস্তাব দেয় আমরা দেই নাই আর অন্য পক্ষ ১৮০০০০+ দিয়ে তাদের নামে বহাল রাখায়

ঘুষ দিইনি
আলমপুর,সিলেট ৳২.৫০ লাখ
২৪ আগস্ট ২০২৬ SYH7673Q
মন্তব্য
সরকারি হাসপাতাল

নার্স,স্টাফদের সেবা

আমি ২০২৪ সালে এক্সিডেন্ট করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি হই। ভর্তি হওয়ার পর থেকে রিলিজ নিয়ে গাড়িতে উঠার আগ পর্যন্ত প্রতিটা পদে পদে হাসপাতালের কর্মচারীদের নানা অঙ্কে টাকা দিতে হয়েছে। ড্রেসিং করার জন্য পুরুষ নার্স এসে স্লীপ ধরিয়ে দেয় বাহিরে থেকে কিনে আনেন নাইলে আমাদের এত টাকা দেন। আবার অপারেশন এর সময়ে প্রতিটা রুগিকে দিয়ে নিম্নে ৩-৫হাজার টাকার ঔষধ ক্রয় করায়। গত ১৫ তারিখে পঙ্গু হাসপাতালের এমারজেন্সি ওটিতে আমার ছোট একটা অপারেশন এর জন্য ডাক্তার পাঠায় কিন্তু ওখানে কর্মচারীরা নিম্নে ৫০০টাকার নিচে কাউকে ভিতরে ডুকায় না। অতঃপর সকাল ৯টা থেকে রাত পর্যন্ত বসে থেকে বাসায় চলে এসেছি। বাংলাদেশের সরকারি হাসপাতাল গুলোতে গোয়েন্দাদের মাধ্যমে রুগি সেজে সেবা নিয়ে দেখেন ৭দিন তাহলে অনুধাবন করতে পারবেন আসল চিত্র।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳৫০০
২৪ আগস্ট ২০২৬ DKVEUQA9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

কুমিল্লা বরুড়া থানা পুলিশ ক্লিয়ার

পুলিশ ক্লিয়ারেন্স করতে মোটা অংকের টাকা লাগে টাকা ছাড়া করে না, — অপারেটর ও — সম্ভবতো,,সর্বনিম্ন এক হাজার হাজার ছাড়া কোন কাগজেই হাত দেয় না,,,কুমিল্লার সবচেয়ে দুর্নীতি হয়,বড়ুরা থানায়, কি লাভ বলে দেশটাই এমনি, কত নিরীহ মানুষের সাথে জুলুম করতেছে 😭

ঘুষ দিয়েছি
কুমিল্লা, বড়ুরা থানা ৳১.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ CTEALJEM
মন্তব্য
পাসপোর্ট অফিস

পাসপোর্টের আবেদন জমা

অনলাইনে পাসপোর্টের আবেদন করে ব্যাংকে টাকা জমা দিয়ে নির্ধারিত তারিখে ওয়েবসাইটে উল্লেখিত কাগজপত্র নিয়ে নির্ধারিত পাসপোর্ট অফিসে যাই। ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যখন কাগজ জমা দেওয়ার সময় আসলো, কর্তব্যরত অফিসার বললেন আপনার চারিত্রিক সার্টিফিকেট নাই। জিজ্ঞেস করলাম, এটা কোথায় পাওয়া যায়? বললেন আপনার এলাকার কমিশনার দিবে। বললাম, এখন গিয়ে নিয়ে আসতে তো সময় লাগবে। উনি বললেন, চা নাস্তা বাবদ কিছু টাকা দেন, আমি ম্যানেজ করে দিচ্ছি। জিজ্ঞেস করলাম, কত? বললেন, ২ হাজার! বললাম, টাকা দিলে যেহেতু করে দিতে পারবেন, তাহলে এমনিতেও করে দিতে পারবেন। কাইন্ডলি করে দেন না। আমি টাকা দিতে পারবোনা। উনি কাগজ ছুঁড়ে মেরে বললেন, যান! সার্টিফিকেট নিয়ে আসেন! কাগজে ঝামেলা আছে।

ঘুষ দিইনি
ইকুরিয়া, ঢাকা ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKLBD9YK
মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বদলীজনিত কারনে LPC নেয়ার জন্য হয়েছে।

বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
শেরপুর ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ MYETAJ9A
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

তার দাবি ছিল তার স্যারকে টাকাটা দিতে হবে, সবাই দেয় আপনাকে দিতে হবে। না দিলে আবেদন বাতিল হয়ে যাবে।আমার সাথে তো নাই আমি পরে নিয়ে আসব বলে চলে আসছি।

শুধু দাবি করেছে
কিশোরগঞ্জ ৳৫.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ DKB32T95
মন্তব্য
সরকারি হাসপাতাল

রিপোর্ট ডেলিভারি

আমি জাতীয় হৃদরোগ হাসপাতাল কিছু টেস্ট করতে দিই, আজ রিপোর্ট আনতে গেলে ২৩৪ নং রিপোর্ট ডেলিভারির রুমের পশ্চিম পাশে থাকা কম্পিউটার অপারেটর সে ১০০ টাকা দাবি করে, তখন আমার মাথা কাজ করতেছিলো না কি করবো, তারপর টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসি। টাকা দেওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করে কিছু মনে করলা?

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০০
২৪ আগস্ট ২০২৬ DKNL4FV7
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভুমি অফিসে নামজারি করতে গিয়েছিলাম, সরকারি অফিসে বসে সবার সামনে টাকা চেয়েছিল। ৭ কাটা মাটি খারিজ করতে ১১ হাজার টাকা লাগছে।

ঘুষ দিয়েছি
ধামইরহাট ৳৭.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ RJ9EMHW4
মন্তব্য