সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

১৮,৯১৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি শিক্ষা অফিস ৳২৫.০ হাজার

এমপিও এবং বিএড ফাইল প্রসেসিং

৫ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সময় টাকা দিতে বাধ্য করছে এবং বিএড ফাইল এপ্রুভ করতে হেড টিচার সর্বমোট ৮০০০ টাকা দিতে বাধ্য করলো এবং যথাসময়ে কাজ করেনি। প্রতিষ্টান প্রধান খুব দুর্নীতির সাথে জড়িত। কিছু বললে খুব মানসিক ভাবে প্রেসারে রাখে।

পেকুয়া, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRE8NYW
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

স মিল এর বিদ্যুৎ সংযোগ

স মিল এর বিদ্যুৎ সংযোগ বাবদ ২৫০০০/- টাকা চাওয়া হয়েছিলো। ঠাকুরগাও নেসকো অফিস এর কর্মকর্তা।

ঠাকুরগাঁও, রংপুর ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNHUJVR4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

খারিজ

আমার সমস্ত কাগজপত্র লিগ্যাল থাকার পরেও আমাকে দেওয়া হয়নি পেয়েছে এবং টাকা না দেওয়ার কারণে খারিজ দেয়নি

উল্লাপারা, রাজশাহী ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJJXXWEV
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

মিউটেশন

জমির নাম জারি করতে হাটহাজারীর চিকন্দন্ডি ভূমি অফিসে ৬০০০ টাকা দাবী করে। আমাকে বাধ্য হয়ে ৪০০০ টাকা পরিশোধ করে নাম জারি আবেদন ফাইল ইউনিয় ভূমি অফিস থেকে AC Land অফিসে পাঠাতে হয়। AC Land অফিসে কোন ঘুষ দিতে হয়নি, তবে টাকা না দেয়াতে মনে হয় কয়েক মাস ঘুরাঘুরি করতে হয়েছে। এক বারের জায়গায় ৭/৮ বার যেতে হয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT6LK2GF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

নামজারি

নামজারি আবেদন করেছি, কিন্তু অনলাইন ফাইলে ঘুষ না দিলে রিপোর্ট জমা দেয় না। ঘুষ ছাড়া আবেদন বাতিল করে দিবে।

ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTMDECSQ
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳৫.০ হাজার

পে ফিক্সেশন, LPC ইস্যু ও গ্রহণ, Gpf openning

প্রথম সরকার চাকরি ছিলো। পে ফিক্সেশন করার করার পর হিসাব রক্ষন অফিস থেকে ৫০০০ টাকা দাবি করে স্যালারি ওপেন করার জন্য। শেষমেশ ফিক্সেশনে র ৩ মাস ১৫০০ টাকায় বেতন একাউন্টে ডুকে। এতদিন টাকা দেওয়া হয়নি বলে কাজ হয়নি। Gpf একাউন্ট এপ্রোভ করার জন্য ৫০০ টাকা করে চায় পরে। ২০০ টাকায় মেনে নেয়। বদলির জন্য LPC আনতে গেলে ২০০০। আবার lpc রিসিভ করার জন্য ৫০০ টাকা।।

উপজেলা হিসাব রক্ষনের কার্যালয়।, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKZ8MWAS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

ময়মনসিংহ ডিসি অফিসে খতিয়ানের সার্টিফাইড কপি

১৫০ টাকা সর্বসাকুল্যে খরচ সরকারি ফি, কিন্তু আমাকে দুই বাণ্ডিল কাগজের স্তুপ দেখিয়ে বললো, যারা রেকর্ড রুম থেকে রেকর্ড বের করে লিখবে এবং সার্টিফাইড করার জন্যে সিগনেচার নিবে তাদের ৫০০ টাকা করে দিতে হবে, আমি ৬ টি খতিয়ানের আবেদন করেছি এবং যেখানে খরচ হওয়ার কথা ৯০০ টাকা, সেখানে ঘুষ সহ খরচ হয়েছে ৩০০০ টাকা

mymensingh, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYTHHF7F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বাংলাদেশ রেলওয়ে

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পাহাড়তলী ডিটিও অফিসে অসম্ভব পরিমাণ ঘুষ লেনদেন হয়। যার ভুক্তভোগী সাধারণ কর্মচারীগন। প্রতিটি ফাইলে ঘুষ লেনদেন হয়। কিছুদিন আগে আমার থেকে মোটা অংকের টাকা সামান্য কাজের জন্য নিয়েছে যা অত্যন্ত দুঃখজনক!

পাহাড়তলী, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUCL6ZN
মন্তব্য
ঘুষ দিয়েছি সিটি কর্পোরেশন ৳১.৫ হাজার

birth cirtificate

According to my personal experience and observations, individuals from banani city corporation appear to be operating as a group or syndicate in connection with the delivery of citizen services. It is alleged that, with the assistance or cooperation of a Ward Secretary (Ward Sachib), they demand unofficial payments from citizens and, in many cases, do not provide services unless such payments are made. I personally had to pay BDT 1,500 for a basic birth certificate service. I have also heard allegations that the individuals involved may be earning approximately BDT 4–5 lakh per day each through such unofficial payments

dhaka, banani city corporation, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKPVTUFS
মন্তব্য
ঘুষ দিইনি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশনের জন্য এসবি থেকে একজন অফিসার কল দিয়ে বলে সরাসরি কিছু কাগজপত্র নিয়ে দেখা করতে। সরাসরি না যেতে পারব না বলায়, হোয়াটসঅ্যাপে পাঠাতে হলে এবং বিকাশ নাম্বারের কথা বলে ইঙ্গিতে ১০০০ টাকা চায়। কিন্তু আমি আর দিইনি টাকা।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYGQC5M5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পাসপোর্ট ভেরিফেকশন

আমাকে ২০২৩ সালে পাসপোর্ট ভেরিফেকশনের জন্য ধামরাই থানায় ডাকা হয়। আমার বিদুৎ বিলের বাবার নামে ছিল ই কার আর আমার বাবার ভোটার আইডি কার্ডে ছিল ঈ কার। এর জন্য আমার কাছে থেকে ৩০০০ টাকা নিয়া হয়।

ঢাকা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKLJG498
মন্তব্য
ঘুষ দিয়েছি হিসাব রক্ষণ অফিস ৳১৪.০ হাজার

ডিএ/ডিএ বিল পাস করন র্প্রসঙ্গে

আমি ঢাকা এমইএস ট্রেনিং সেল কোর্স করি কোর্সের বিল পাস করার জন্য এসএফসি অফিস ঢাকা আমার কাছ থেকে ১৪০০০/- টাকা নিয়েছে। না দিলে বলে কি আপনাদের এই কোর্স বন্ধ হয়ে গেছে টাকা পাবেন না

ঢাকা, খুলনা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH3LSP5E
মন্তব্য
ঘুষ দিয়েছি সরকারি হাসপাতাল ৳২.০ হাজার

রোগী নিয়ে যাওয়া

কাজিন এক্সিডেন্ট করেছিল। ইমারেন্সিতে নেওয়া পর আনুসঙ্গিক জিনিস লাগবে ১ টা করে দেওয়া হচ্ছে ২ টা। যেমন গ্লাবস ১ জোড়া লাগলেও ২ জোড়া লেখা হচ্ছে ক্যানুলা ১ টার জায়গায় ২ টা এমন। ওখান থেকে অপারেশন থিয়েটারে নেওয়ার সময় দেওয়া হলো বকশিশ। আবার অপারেশন থিরেটারে নিয়ে সেখানেও বকশিশ এবং জিনিস ডাবল ডাবল লেখা হলো। হাসপাতালের পরিবেশ + অন্য সবকিছু বিবেচনা করে সেখানে না রেখে নিয়ে চলে আসলাম।

ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর), ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKU9YHKK
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৩.০ হাজার

রেলের টিকেট

আখড়া থেকে কুমিল্লার রেল স্টেশন, আমি আখড়া থেকে টিকেট কেটে রেলে ওঠি,, আমি কুমিল্লা রেল স্টেশন নামার একটু পরই একজন পুলিশ আমাকে দরে,বলে তোমার টিকেট দেও,, দিলাম,,,,,দেওয়ার একটু পরই বলে ৩ হাজার টাকা তে নাহলে জেলে ডুকিয়ে দিবো,,,,,,আমার কিছুই করার ছিলো না,,, টাকা দিতে হেয়েছে, তখন সময় রাত ১০ টা

কুমিল্লা, চট্টগ্রাম ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTEABB8G
মন্তব্য
ঘুষ দিইনি সাব-রেজিস্ট্রি অফিস ৳৪০.০ হাজার

Deed Registration

I went to register a Will Deed. I contacted a deed writer and asked for the total fee. I knew the official fee was around 2000 BDT plus the writer's charge. But the writer went to the sub-registrar before writing the Will Deed to confirm the official and unofficial fees. He came back and informed me that the sub-registrar asked for 40000 for the registry. I wanted to talk to the sub-registrar, but the deed writer, along with other deed writers, stopped me, saying that if I raised the issue, then the sub-registrar would not take any file from the deed writer as a punishment. I refused to pay the fee and came back.

Madaripur, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAUZ4RC
মন্তব্য
ঘুষ দিয়েছি ট্রাফিক পুলিশ ৳৫০০

বিদেশের ভেরিফিকেশন এর জন্য

আমি বিদেশে যাবো পুলিশ ক্লিয়ারেন্স দরকার আমার দুলাভাই সেনাবাহিনীতে জব করেন উনাকে নিয়ে গাজীপুর শ্রীপুর উপজেলা থানায় যায় আমার দুলাভাই সেনাবাহিনী পরিচয় দেওয়ার পরেও ৫০০ শত টাকা দাবি করেন অবশেষে আমি ৫০০ শত টাকা দিয়ে আসি। আরো বেশী নেন উনারা এই কাজের জন্য। আমার দুলাভাই সেনাবাহিনী পরিচয় দেওয়াতে কম নিছেন ৫০০ টাকা। এই হলো পুলিশের অবস্থা ঘৃণা করি এই পুলিশ কে। বিনীত অনুরোধ এই সংবাদ টি পত্রিকায় প্রকাশ করার জন্য।

গাজীপুর শ্রীপুর থানা, ঢাকা ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK88YBKM
মন্তব্য
ঘুষ দিয়েছি পাসপোর্ট অফিস ৳১.০ হাজার

পাসপোর্ট ভেরিফিকেশন

পাসপোর্ট করাতে গিয়ে বাড়িতে ভেরিফিকেশনে ১০০০/- টাকা ঘুষ হিসেবে দেওয়া লেগেছে। টাকা দেওয়াতে সব কিছু কেমন যেন সমাধান হয়ে গেলো। তার আগ পর্যন্ত এটা লাগবে ওটা লাগবে বলে ঘুরিয়েছে।

ঝালকাঠি, বরিশাল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRZNFR6R
মন্তব্য