RNUCCQG3

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বরাদ্দ ও সহকারী শিক্ষকদের শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার হিসাব রক্ষণ অফিসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারকর্তৃক বিভিন্ন বরাদ্দের টাকা তুলতে গেলে ঘুস ছাড়া কাজ করে না, বিল ছাড়ে না এবং বরাদ্দের টাকা উত্তোলন করা যায় না। এতে বিদ্যালয়ের কাজ ব্যাহত হয়। এছাড়া বিদ্যালয় প্রতি ২-৫ টাকা করে ঘুস দিতে হয়, যা বিদ্যালয়ের কাজের সময় সরকারের প্লান মোতাবেক কাজ করতে গেলে অর্থ সংকট দেখা দেয়। অন্যদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রান্তি ও বিনোদন ভাতা তুলতে গেলে জনপ্রতি ৫০০ টাকা করে দিতে হয়। টাকা ছাড়া ভাতার বিলে স্বাক্ষর করে না, অর্থের ছাড় হয় না। এছাড়া শিক্ষকরা উপর্যুক্ত অফিসে যেকোনো কাজে গেলে টাকা ছাড়া কোনো কাজ করে দেয় না। শিক্ষকরা বাধ্য হয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য জনপ্রতি ৫০০ টাকা ঘুস দেয়। নতুন শিক্ষকদেরও ঘুস দিতে হয়।

বিবরণ
টাকার পরিমাণ ৳২০,০০০
যে কাজের জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন বরাদ্দ ও সহকারী শিক্ষকদের শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন
দপ্তর হিসাব রক্ষণ অফিস
বিভাগ রংপুর
থানা / উপজেলা চর রাজিবপুর উপজেলা, কুড়িগ্রাম জেলা
রিপোর্টের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ১৪ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

হিসাব রক্ষণ অফিস

ভ্রমণ ভাতার বিল করতে

আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।

ঘুষ দিয়েছি
হাটহাজারী, চট্টগ্রাম ৳৬০০
২৭ আগস্ট ২০২৬ ৫০ CTP97FW9
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টিএডিএ

ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ ৫১ MY7S842F
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বদলীজনিত কারনে LPC নেয়ার জন্য হয়েছে।

বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
শেরপুর ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ ৪৯ MYETAJ9A
০ মন্তব্য