CT2JVVH6

ছুটির প্রাপ্যতা ফরমে স্বাক্ষর। ঘুষ দিতে অস্বীকার করা হয়েছে

সরকারি কর্মকর্তারা অর্জিত ছুটি নিতে হলে হিসাব রক্ষণ অফিস থেকে ছুটির প্রাপ্যতা নিতে হয় (যার ১টি নির্দিষ্ট ফরম আছে) । এ প্রাপ্যতা নিতে হলে হিসাব রক্ষণ অফিসের অডিটররা স্বভাবগত ভাবেই কিছু ঘুষের দাবী করে। সরকারি কর্মকর্তা হয়েও এ ব্যপারে মানসিক যন্ত্রণায় আছি। যারা ঘুষখোর কর্মকর্তা তাদের কাছে এটা কোন ব্যাপারই না। চট্টগ্রাম ২নং গেটের পাশে হিসাব রক্ষণ অফিসে ছুটির প্রাপ্যতা নিতে ফরম পূরন করে পাঠিয়েছি আজকে এক মাসের বশি হয়েছে কিন্তু ৫০০ টাকার জন্য ছাড়ছে না। তার জন্য আমার ভাতাসহ শ্রান্তি ‍বিনোদন ছুটি প্রায় ১ মাস পিছিয়ে যাচ্ছে। এতে আমি আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। অথছ আইবাসে ছুটি হিসাবের ১টি আইকন আছে, এতে ইনফর্মেশন দিয়ে রাখলে এ ফরমেরই দরকার ছিল না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিবরণ
টাকার পরিমাণ ৳৫০০
যে কাজের জন্য ছুটির প্রাপ্যতা ফরমে স্বাক্ষর।
দপ্তর হিসাব রক্ষণ অফিস
বিভাগ চট্টগ্রাম
থানা / উপজেলা চট্টগ্রাম
রিপোর্টের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬
কতজন দেখেছেন ২৪ বার
এই দপ্তরের সব রিপোর্ট
০ মন্তব্য

মন্তব্য ০

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

মন্তব্য সবাই দেখতে পাবে। নাম না দিলে বেনামী হিসেবেই থাকবে। কারও নাম, ঠিকানা বা ফোন নম্বর লিখবেন না।

একই দপ্তরের আলোচিত রিপোর্ট

হিসাব রক্ষণ অফিস

ভ্রমণ ভাতার বিল করতে

আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।

ঘুষ দিয়েছি
হাটহাজারী, চট্টগ্রাম ৳৬০০
২৭ আগস্ট ২০২৬ ৪৮ CTP97FW9
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

টিএডিএ

ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।

ঘুষ দিয়েছি
ময়মনসিংহ ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ ৪৯ MY7S842F
০ মন্তব্য
হিসাব রক্ষণ অফিস

বদলীজনিত কারনে LPC নেয়ার জন্য হয়েছে।

বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।

ঘুষ দিয়েছি
শেরপুর ৳২.০ হাজার
২৪ আগস্ট ২০২৬ ৪৭ MYETAJ9A
০ মন্তব্য