পেনশন সংক্রান্ত কাজ
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
CT2JVVH6
সরকারি কর্মকর্তারা অর্জিত ছুটি নিতে হলে হিসাব রক্ষণ অফিস থেকে ছুটির প্রাপ্যতা নিতে হয় (যার ১টি নির্দিষ্ট ফরম আছে) । এ প্রাপ্যতা নিতে হলে হিসাব রক্ষণ অফিসের অডিটররা স্বভাবগত ভাবেই কিছু ঘুষের দাবী করে। সরকারি কর্মকর্তা হয়েও এ ব্যপারে মানসিক যন্ত্রণায় আছি। যারা ঘুষখোর কর্মকর্তা তাদের কাছে এটা কোন ব্যাপারই না। চট্টগ্রাম ২নং গেটের পাশে হিসাব রক্ষণ অফিসে ছুটির প্রাপ্যতা নিতে ফরম পূরন করে পাঠিয়েছি আজকে এক মাসের বশি হয়েছে কিন্তু ৫০০ টাকার জন্য ছাড়ছে না। তার জন্য আমার ভাতাসহ শ্রান্তি বিনোদন ছুটি প্রায় ১ মাস পিছিয়ে যাচ্ছে। এতে আমি আর্থিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। অথছ আইবাসে ছুটি হিসাবের ১টি আইকন আছে, এতে ইনফর্মেশন দিয়ে রাখলে এ ফরমেরই দরকার ছিল না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আমাকে বলা হয়েছিল, অডিট ফেস করার জন্য ভবিষ্যতে লাগবে।
আমার ভ্রমণ ভাতার বিল করতে গিয়ে এই অর্থ দাবি করা হয়। তখন জানতে পারি হিসাবরক্ষণ অফিসে যেকোন বিল করতে বিলের ৫ শতাংশ অর্থ দিতে হয়।
ময়মনসিংহ হিসাব সংরক্ষণ অফিসে ৫% ঘুষ ছাড়া টিএডিএ বিল পাশ করে না। আমাদের সরকারি কর্মকর্তাদের অনেক বিল ৫% টাকা ছাড়া বিল পাশ করে না।
বদলীর জন্য LPC দরকার হয়। সেজন্য সময়ক্ষেপণ করা হয়। কারন জানতে চাইলে ২০০০ টাকা চাওয়া হয়। আমার জরুরি প্রয়োজন বিধায় টাকা দিতে বাধ্য হই।
Comments 0
No comments yet. Be the first.