CTLSB4Y2

আমি কিলোওয়াট কমানোর জন্য আবেদন দেই।রেজিস্ট্রার সিরিয়াল নম্বর ৪১৭।২/৩দিন পর খরব নিতে যাই সাইন হলো কিনা দেখি আমার পরের ৮/৯ টা সাইন হলো কিন্তু আমারটা হয়নি। লোকরা ২০০ টাকা ঘুষ চাইলো। A bribe was demanded

আসসালামু আলাইকুম স্যার আমি বিদ্যুৎ গ্রাহক আবু জাকের বলছি। এলাকা কৃষ্ণরামপুর নোয়াখালী। আমার মিটারে গত কয়েক মাস যাবৎ বিদ্যুৎ বিল বেশি আসছে তাই অভিযোগ করলে বলে আপনার কিলোওয়াট বেশি কমাতে হবে।পরে ৩৫০ টাকা অফিস ফি পরিশোধ করি ও আবেদন করি ৩কিলোওয়াট কে ২ কিলোওয়াট করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো রেজিস্ট্রারে ৪১৭ নম্বর সিরিয়াল আমার কিন্তু ২/৩ দিন পরে সাইন হয়েছে কিনা খবর নিতে গেলে দেখি আমারটা পড়ে আছে পরে ৮/৯টা সাইন ও অনুমোদন হয়েছে।যে লোকটি আমাকে দেখালো খাতা সে আমাকে বল্লো ২০০/৩০] টাকা চা নাস্তার খরচ দিলে সাইন করে রাখবে।কিন্তু কথা হলো আমি সব রেডি করে দিছি এখন তাকে কেন খরচ দিতে হবে?? আমার পরের গুলো আগে কেন সাইন হলো??

Named as involved: রেজিস্ট্রার নাম মনে নেই তবে দেখলে বলতে পারবো।সিবিল জামা তাই নাম দেখতে পারি নাই

রিপোর্টকারীর দাবি — Ghush.xyz এটি স্বাধীনভাবে যাচাই করেনি।

Details
Amount ৳200
For which service বিদ্যুৎ কিলোওয়াট সংশোধনের আবেদন সাইন ও অনুমোদন করার জন্য
Office নোয়াখালী পিডিবি অফিস।কৃষ্ণরামপুর এলাকা
Departments Electricity, gas & water
Division Chattogram
Thana / upazila চট্টগ্রাম (অন্যান্য)
Reported on 1 September 2026
Views 39 বার
All reports from this department
0 Comments

Comments 0

No comments yet. Be the first.

Comments are public. Leave the name blank to stay anonymous. Do not post anyone's name, address or phone number.

Talked-about reports from the same department

Electricity, gas & water

প্রিপেইড মিটারে লোড বাড়ানোর নাম করে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছে

গত ১৪/০৬/২০২৬ তারিখে জনৈক রুবেল নামে এক ব্যাক্তি বংশাল ডিপিডিসির কর্মচারি পরিচয় দিয়ে প্রিপেইড মিটারে লোড বাড়াতে হবে নতুবা নতুন আবেদন করে এটার সমাধান করতে হবে এভাবে বিভিন্ন মিথ্যা ভয় দেখিয়ে ১৫,০০০/=টাকা ঘুষ নিয়ে যায়। বিদ্যুৎ অফিসে অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাওয়া যায় নাই।

Paid
ঢাকা (অন্যান্য) ৳15.0K
24 August 2026 41 DKW9N8VB
0 Comments প্রমাণ আছে
Electricity, gas & water

ট্রান্সফর্মার স্থাপন ও বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ জন্য সাড়ে ছয় লাখ টাকা দাবি

আমার বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য একটি ট্রান্সফর্মার স্থাপন জরুরি হয়ে পড়ে । এজন্য ঈশ্বরগঞ্জ উপজেলার বিদ্যুৎ অফিসে উপ-সহকারী প্রকৌশলী জনাব রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি সাড়ে ছয় লাখ টাকা দাবি করেন । পরবর্তীতে বিষয়টি আমার পরিচিত একজন অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মকর্তাকে জানালে তিনি রেজাউল করিমের সাথে যোগাযোগ করেন । ঘুষের টাকা দুই লাখ টাকায় কাজটি করে দিতে রাজি হন। টাকা পরিশোধ করা হয় । তবে প্রতি মিটারে অতিরিক্ত দুই হাজার টাকা গ্রহণ করেন । দুই / তিন মাস অসংখ্য বার ঘুরতে হয় সেই অফিসে । সেখানে তার উর্ধ্বতন কর্তৃপক্ষ আবাসিক প্রকৌশলী হামজা ইমাম সরাসরি এসব হয়রানি মূলক কাজে জড়িত ছিলেন ।

Paid
ময়মনসিংহ (অন্যান্য) ৳220.0K
1 September 2026 41 MY4P6RBB
0 Comments
Electricity, gas & water

বৈধ বাণিজ্যিক মিটার হস্তান্তরে ১,৫০,০০০ টাকা ঘুস দাবি

নতুন কারখানা স্থাপনের জন্য বাণিজ্যিক মিটার হস্তান্তরের আবেদন করা হলে প্রকৌশলী ও ঠিকাদারি চক্র মিলে দেড় লাখ টাকা নগদ দাবি করে। অন্যথায় ফাইল ঝুলিয়ে রাখার কথা বলা হয়।

Only demanded
নারায়ণগঞ্জ সদর ৳150.0K
22 August 2026 42 DKDJJFC4
0 Comments প্রমাণ আছে