সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০০৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১০.০ হাজার

নামজারি

আমি নামজারির আবেদন করেছিলাম। আবেদন সাবমিট করার নামে বেতালপাড়া ইউনিয়ন ভূমি অফিসের পিয়ন — আমার কাছ থেকে ১০০০০ টাকা নিয়েছে।

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৫০০

খারিজ

জমি খারিজ এর উদ্দেশ্য তহশিলদার এর সাথে সাক্ষাৎ করতে যাই,উনি কাজ বাদ কিছু টাকা দাবি করেন, আমি ৫০০ টাকা দেই। কাজটা এখনো পেন্ডিং

নাগেশ্বরী, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৩.০ হাজার

নামজারি তথ্য জাচাই

নামজারির প্রথম স্তরে ফাইল জমার সাথে ১০০০ টাকা না দিলে ফাইল নেয় না,নামজারি করে আনলে সেটি জমা দিলে আবারও ১০০০ টাকা দিতে হয় না হলে কাজ হয় না। মানুষ জমির খতিয়ান নিবে তাতেও ১০০ টাকা করে নেওয়া হয়, সেবা ২০ মিনিট এর অধিক সময় হলে টাকার পরিমান বাড়ে

আলাইয়ারপুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১.০ হাজার

খতিয়ান উত্তোলন

জমির খতিয়ান তুলতে গেলে সরকারি খরচ বাদেও এক্সট্রা টাকা দিতে হয়েছে, ঘুষ ছাড়া কোন ভাবেই কাজ করে দেই নাই। বাদ্ধ হয়ে দিতে হয়েছে।

পাংশা, বাহাদুরপুর।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳১১.০ হাজার

জমির নামজারি

নামজারি করার সরকারী ফি সব ইঙ্কলুডেড ১১৭০ টাকা। কিন্তু আমার কাছে ১১০০০ টাকা দাবি করা হয়েছে। বলা হয়েছে নয়তো বিভিন্ন ঝামেলা দেখিয়ে নামজারী হোল্ড করে রাখা হবে।

মুন্সীগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১২.০ হাজার

খাজনা

আমি আমার জমির খাজনা কমপিউটারে আবেদন করে ভুমি অপিসে অনুমোদন এর জন্য গেলে তারা মধ্যে তারা কিছু কিছু দাগের খাজনা অনুমোদন করে আর কিছু কিছু দাগ সিস্টেম থেকে বাদ দিয়ে দেয় ।আমি জমি রেজিষ্ট্রি করতে গেলে সমস্যা টি ধরাপরে জমিটি রেজিষ্ট্রেশন করতে পারি নাই ।পরে বাদ পড়া দাগগুলো আবার খাজনা কাটার জন্য গেলে আমার কাছ থেকে বার হাজার টাকা নিয়ে নেই ।খাজনা দিতে হয় ৮০ টাকা আর ঘোষ দিতে হয় বার হাজার টাকা ,

Sandwip, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৩০.০ হাজার

জমি খারিজ

জমি খারিজ করতে গেলে বলে কাগজ সমস্যা আছে জমি খারিজ হবেনা।পরে ৩০০০০ টাকার বিনিময় কাজ হবে বলে।

নওগা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৩.০ হাজার

নামজারি

নামজারির সব কাগজ ঠিক থাকাবস্থায় সেখানকার ভূমি সহকারির সহকারি ৩০০০ টাকা চান নামজারির জন্য, প্রথমবার দিতে অস্বীকার করলে তারা নামজারি বাতিল করে। পরে আবার আবেদন করা ৩০০০ টাকা দিতে বাধ্য হয়েছি।

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ভূমি অফিস, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৫.০ হাজার

কমিউনিটি ক্লিনিক স্থাপনের জন্য রিপোর্ট

আমাদের গ্রামের একটি কমিউনিটি ক্লিনিক করার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে ৮ শতাংশ জমি দান করেছি। এখন এই জমিতে কোন মামলা নেই, সম্পূর্ণ নিশকন্ঠক অবস্থায় রয়েছে এবং জমিটি কোন অবস্থানে রয়েছে প্রাক্টিক্যালি বাস্তবে গিয়ে একটি রিপোর্ট তৈরি করে দিবে। আমি ৩০০০ টাকা দিয়েছি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত রিপোর্ট দেয়নি, শুধু ঘুরাচ্ছে।

রায়পুর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৩.৫০ লাখ

Namjari

Namjari korte Sorkari free lage 1100 takar moton. Ami Nijei bhumi office jai and namjari korte bolle amake prothome bole total 25000 taka lagbe pre ami unake kaz ta dey but kichu din pore uni abar bole amar ar kichu papers ready nai tar jonno r o 15000 taka lagbe pore ami unar k believe kori nai ami amar porichito ekjon k dea korai uni 35000 takay kaz ta kore dey. Mane 1000 takar kaz ami 35000 hazar taka dea korechi. But ami 1100 taka dea korate cheachilam but amar onk porichito lok tara online try korechilo kintu lav hoi nai tader file hold kore rekhechilo. pore taka dea ei korano lagche. Ami khub e berioktto ei Govt. office er ghus er bapare. Er bruddhe ekta kichu kora dorkar.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳২.০ হাজার

জমির খাজনা দেওয়ার জন্য জমির খতিয়ান উত্তোলন

বাৎসরিক জমির খাজনা দেওয়ার জন্য সদর ভূমি অফিস থেকে খাজনা কোডসম্বলিত খতিয়ান চিঠি। আমার কাছ থেকে খরচ বাবদ ২০০০ টাকা চাওয়া হয়। যেহেতু টাকা চেয়ে নিচ্ছে তাই চিঠি রেডি হলে হাতে হাতে টাকা দিবো বলেছি। আর না হয় বিকাশ নাম্বারে। নানা আজুহাত দেখিয়ে বলে ডিসি রাজস্ব অফিসে থেকে খতিয়ান আসেনি। হারিয়েছে। সর্বশেষ মোবাইল ফোনে আমি বলি আমাকে কোথায় যেতে হবে যেহেতু এটা সরকারি রাজস্ব জমা দেওয়ার ব্যাপার। আমি যখনই ডিসি রাজস্ব অফিসে যাবো আমাকে ফোন দিয়ে বলে খতিয়ান পাওয়া গেছে যাওয়া লাগবে না। খাজনা খতিয়ান চিঠি তৈরি হলে আমাকে ফোন দিবে। সপ্তাহ যায় মাস যায়। ফোন আর আছে না। আমি ফোন দিলে রিসিভ হয় না। কয়েকদিন পর আমার নাম্বার ব্লক দিয়ে রেখেছে। সেটা বুঝলাম আমি ২ সপ্তাহ ভূমি অফিসে গিয়ে দেখি সে থাকে না। তাহাদের অফিস থেকে ফোন যায়।

খাগড়াছড়ি সদর, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ghush.site ৳৫০.০ হাজার

DC permission

The land is under the jurisdiction of the Deputy Commissioner (DC), and any transfer of possession requires prior permission from the DC authority. I applied for land valuation assessment and namjari (mutation) in 2024. The DC Office subsequently forwarded the matter to the concerned Regional Land Office for preparation of the assessment report. To expedite the process, I contacted a university senior who is currently working at the concerned Land Office and sought his assistance as a reference. Through him, I was introduced to a person at the Solosahar Land Office, to whom I paid approximately BDT 20,000 for assistance in processing the matter. Till today there is no progress of my file.

Chittagong, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ghush.site ৳৭.০ হাজার

khajna

আমার ৩০০ শতক জমির জন্য খাজনা দিতে গিয়েছিলাম। প্রথমে তারা ২০ হাজার টাকা দাবি করেন, পরে ৭ হাজার টাকা কমিয়ে রাজি হয়েছেন। কিন্তু এখনো আমি খাজনার টাকা পরিশোধ করতে পারিনি। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, দয়া করে জানাবেন।

shanerhat,pirgonz,rangpur, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ghush.site ৳১৫.০ হাজার

নামজারী

প্রথম আপত্তি করে ঐ দাগে খাস আছে নতুন রেকর্ডে ভলিয়ম না আসা পর্যন্ত কিছু করার নাই। পরে নতুন রেকর্ডকৃত মূল খতিয়ান দেখালে বলে ভলিউম আসে নাই খাজনা নেয়া যাবে না। এস এ খতিয়ান অনুযায়ী খাজনা নিতে বললে ইউনিয়ন ভুমি অফিসার জানায় ঐ দাগ জলমহাল অংশ তাই খাজনা নেয়া যাবে না। রেকর্ডে জমির শ্রেণী ডাঙ্গা লেখা আছে এই তথ্য দেখালে ইউনিয়ন ভুমি অফিস থেকে ভুতুড়ে কারণ দেখিয়ে নামজারি করা যাবে না বলে আপত্তি করছে। একটার পর একটা নতুন অভিযোগ। বাবা ও দাদাদের খতিয়ান এবং বাবার নামের নামজারির কাগজ বিডিএস রেকর্ড দেখিয়েও সমাধান হয়নি। তারা পনেরো হাজার টাকা দাবী করে সমাধান করার জন্য। তারা জানায় এসিল্যান্ড অফিসার জানতে পারলে আর নামজারি হবে না। তাকে না জানিয়েই করতে হবে। অথচ আমার সকল কাগজ আপডেট করা। হাল সালের খাজনাও পরিশোধ করা।

ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ghush.site ৳৫০০

খতিয়ান উত্তোলন, নায়েব এর রিপোর্ট প্রদান

তদন্ত প্রক্রিয়া প্রদানে নায়েবের রিপোর্ট জমা। খতিয়ান উত্তোলনে অফিস সহায়কের বাড়তি টাকা চাওয়া।

বেড়া, পাবনা, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳৬.০ হাজার

নামজারি

আমার ৩৫ বছর আগে জমি কেনা। মৃত ব্যাক্তির এক ওয়ারিশ তার অংশের দখলকৃত জমি বিক্রি করেছেন।আমি মৃত ব্যাক্তির ওয়ারিশ সনদ নিয়ে গেলে ওনার বলে আমি নাকি ওয়ারিশ কম দেখাইছি।এখন টাকা না দিলে জমি খারিজ হবে না। তাই বাধ্য হয়ে দিতে হইছে।

গ্রাম, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ghush.site ৳১০.০ হাজার

ভূমি নামজারী

ভূমি নামজারীতে 10000/- দিতে হবে বলেছে। অথচ নামজারীতে লাগে মাত্র 1170/-

সেনপাড়া পর্বতা, মিরপুর, ঢাকা।, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য