All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

2,161 reports found
Report a bribe
Paid Passport Office ghush.site ৳20.0K

পাসপোর্ট

আমি প্রবাসে আসার সময় প্রথম আমি একটা পাসপোর্ট করি পরে আমি সেই পাসপোর্ট দিয়া বিদেশে আসতে না পাড়ার আমার পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যায়। আমি পরবর্তী তে আরেকটা পাসপোর্ট করতে গেলে আমার এনআইডি কার্ডের সাথে মিল না থাকায় আমার কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়,,পরে আমি সেই টাকা দিতে বাধ্য হই 🥲

ফরিদপুর, Dhaka 3 September 2026 0 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳2.0K

Passport making

নাটোর পাসপোর্ট অফিসে একটি পরোক্ষ ঘুষ ব্যবস্থা আছে। যে ব্যক্তি কাগজপত্র চেক করে, তার কিছু কম্পিউটার ফর্ম ফিলিং দোকানের সাথে যোগাযোগ আছে। আপনি যদি সেই দোকানের মাধ্যমে যান, তাহলে আপনার কাগজপত্র চেক ছাড়াই পাস হয়ে যাবে, অন্যথায় সেই ব্যক্তি আপনাকে হয়রানি করবে। তাই আমি কম্পিউটার দোকানের মাধ্যমে গিয়েছিলাম এবং আমার পাসপোর্ট করতে আরও ২০০০ টাকা বেশি দিয়েছি।

Natore, Rajshahi 3 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳10.0K

1234

পাসপোর্ট ভেরিফাই করার জন্য যখন পাসপোর্ট বের হয় প্লিজ তদন্ত করে রিপোর্ট দেয় এই রিপোর্টটা বের করার জন্য ১০ হাজার টাকা দাও পুলিশকে না হলে তারা রিপোর্ট দিবে না এবং আটকে রাখবে এমনকি আটকে রেখেছিল প্রায় টাকাটা কন পরিশোধ করা হয়েছে কপালে টাকা দিয়েছে তখনই তারা দিয়েছে পরিশোধ করার পর তারা পাসপোর্ট দিয়েছে

শেরপুর, Mymensingh 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳6.6K

পাসপোর্ট রিনিউ

সৌদি আরবে রিযাদে বাংলাদেশি একটি পাসপোর্ট অফিসে আমার পাসপোর্ট রিনিউ করতে যায় এক্সপ্রেসের ডাবল টাকা দেয়ার পরেও তারা বায়োমেট্রিক ডেট বলে পাঁচ মাস পরে তারপরে ২০০ রিয়াল ঘুষ দেয়ার পরে বিষ দিন পরে ডেট করে দেয়

সৌদি আরব রিয়াদ পাসপোর্ট অফিস, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳1.7K

পাসপোর্ট

আমি পাসপোর্ট এর নিজে আবেদন করেছি সব কিছু ঠিক ছিল কিন্তু আমার ফাইলটা রিটার্ন করে দিয়েছে, পরবর্তীতে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, অনেক গুলা কম্পিউটারে দোকান আছে একটি দোখানে গিয়েছি, বলেছে আমার ফাইল জমা করিয়ে দিবে ২ হাজার টাকা লাগবে, আমি দামা দামি করে ১৭০০ টাকা দিয়ে ফাইল জমা করিয়েছি। এইবাবে প্রতি দিন তাদের চ্যানেল এর মাধমে ৩০০ থেকে ৪০০ ফাইল জমা হয়, যত টুকু বুঝলাম উনারা প্রতি ফাইলে ১১০০ টাকা করে পাসপোর্ট অফিসের লোকেরা পাই। যদি ৩০০ ফাইল হয় তাহলে প্রতি দিন ৩৩০০০০ টাকা উনারা ঘোষ খায়।

SUNAMGANJ, Sylhet 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳250

ম্যান পাওয়ার কার্ড

আমি ম্যান পাওয়ার কার্ড টির জন্য ওয়েব সাইটে আবেদন করেছি। কিন্তু ফেনী ম্যানপাওয়ার অফিসে কর্মরত ব্যক্তি বলছে এটা হয়নি। আবার করতে হবে। যখন পুনরায় করার জন্য টাকা দিলাম, আমার আবেন করা পেপারটাই আমার হাতে ধরিয়ে দিল।

ফেনী, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Refused Passport Office ghush.site ৳3.0K

অতিরিক্ত টাকার বিনিময়ে পাসপোর্ট

সরকারি ফির বাইরেও পাসপোর্ট পাওয়ার জন্য থাকলেও ঝামেলা হবে না। চা নাস্তার জন্য তিন হাজার টাকা দাবি। আর পাসপোর্ট অফিসের সামনে প্রত্যেকটা দোকান যারা এসব কাজ করে তাদের সাথে কন্টাক আছে অফিসের লোকজনের।

বরিশাল, Barishal 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳1.5K

পাসপোর্ট জমা না নেয়া

আমি প্রথমে পাসপোর্ট এর জন্য আবেদন করি আমি যখন কাগজ পত্র জমা দিতে যাই তখন আমার পাসপোর্ট তাড়া জমা নেয় না। আমি জানতাম আমাকে অনেক ঝামেলা পেরোতে হবে তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম তারপর ও শেষ পর্যন্ত সেই দালাল এর কাছে হার মানতে হয়েছে। আমি পাসপোর্ট এর জন্য আমার জন্ম নিবন্ধন এন আইডি কার্ড বাবা মার জন্ম নিবন্ধন এবং এন আইডি কার্ড বিদ্যুৎ বিল নাগরিক সনদ স্টুডেন্ট আইডি কার্ড এ মাদ্রাসার সার্টিফিকেট ট্যাক্স এর কাগজ ইত্যাদি এই সব কাগজপত্র দেয়ার পর ও এরা নেয় নাই মজার বিষয় হচ্ছে তাড়া আমাকে অজুহাত দেয় আপনার কারেন্ট বিল এর কাগজ ঝাপসা সেটা বলে তারা আমার থেকে আবেদন জমা নেয় নাই যখন আমি বাহির থেকে দালালকে টাকা দিয়ে আসি তখন হয়তো আমার আইডি কার্ড এবং বাবার আইডি কার্ড দিলে আর কোন প্রশ্ন না করে জমা নেয়

Cumilla, Chattogram 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ৳3.0K

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে অফিসের ভেতর ঘুরতে থাকা দালাল ধরে ৩০০০ টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। এই ঘটনা আমার শহর Faridpur আঞ্চলিক পাসপোর্ট অফিস

ঢাকা (অন্যান্য), Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳1.5K

পাসপোর্ট আবেদন

পাসপোর্ট আবেদনে আমার সকল তথ্য প্রোপার সঠিক ছিলো কিন্তু অফিসার বলেন ঠিকানা সমস্যা তাই ভেরিফিকেশন হয়নি নেগেটিভ রেজাল্ট ।তারপর আর কি সমস্যা সমাধান পুলিশ নিলো ৫০০ আর পাসপোর্ট অফিস নিলো ১০০০ । টাকা দিলাম আর ঠিকানা জাদুর মত ঠিক হয়ে গেলো ।

মাদারীপুর, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Refused Passport Office ghush.site ৳350

১৭/৯/২০১০,,,আগারগাঁও তিন নামবার কাউন্টার ৭৮৭৯ কোড পাসপোর্ট সেবা দিছেন তার মুল্য ৩৫০০টাকা

১৭/৯/২০১০,,,আগারগাঁও তিন নামবার কাউন্টার ৭৮৭৯ কোড পাসপোর্ট সেবা দিছেন তার মুল্য ৩৫০০টাকা, কোড নাম্বার টি নেওয়া সেখানখার একজন লোকের মাধ্যমে, লোকটি ছিলো ৩ নামবার কাউন্টার লোক, ৩ নামবার কাউন্টার দেওয়ার সাথে আমার রিনো করার জন্য পাসপোর্ট সেবা দেন, কোষট পাইছি,

ঢাকা আগারগাঁও, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳3.0K

নতুন পাসপোর্ট বানানো

পাসপোর্ট করতে গিয়ে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্বেও বারবার ফাইল ফেরত দেওয়া হয়। পরে, বাহিরে কম্পিউটারের দোকান থেকে ধরে 3000 টাকার বিনিময়ে মুহূর্তেই আবার একই কাগজপত্র দিয়ে পাসপোর্ট হয়েছে। কারো ডকুমেন্টস সঠিক থাকার পরেও দিয়ে দেয় ফেরত এবং তারপর মুহুর্তেই বাইরে দাঁড়িয়ে থাকা প্রতিটি কম্পিউটারের দোকানে একজন করে লোক থাকে পাসপোর্ট অফিসের লিংক, তারা তখন পনেরশো থেকে শুরু করে তিন হাজার,৫ হাজার টাকা পর্যন্ত কাজের বিনিময় নেয়। এরকম প্রতিনিয়ত আমাদের ফরিদপুর পাসপোর্ট অফিসে দেখা যাচ্ছে।

ফরিদপুর,ফরিদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, Dhaka 2 September 2026 1 views
0 Comments
Paid Passport Office ghush.site ৳700

পুলিশ ভেরিফিকেশন

পুলিশের দেয়া ঠিকানায় গেলে তিনি ১০০০৳ দাবী করেন। সবকিছু ওকে কিন্তু ১০০০৳ দিলেই তিনি ভেরিফাইড করবেন।। ছাত্র পরিচয়ে ৫০০৳ নিতে অনুরোধ করলাম। বললো দরকার নাই, চলে যান। বুঝলাম, না দিলে হয়রানি বা ঝামেলার স্বীকার হবো। আবার টাকাও ছিলো কম। বাসায় আসার ভাড়াটা রেখে পরে ৭০০৳ দিতে হইছিলো।

ঢাকা (কদমতলী), Dhaka 2 September 2026 2 views
0 Comments