All reports

19,197 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

19,197 reports found
Report a bribe
Paid Passport Office ৳1.5K

পাসপোর্ট করার জন্য গেছিলাম

আমি বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট করতে যাই । আমার জামালপুর জেলা পাসপোর্ট অফিসে। প্রথম দিন আমার কাগজ পত্র ঠিক থাকার পরেও দেখলাম আমার ফাইলটা রিজেক্ট করে দেই । তার পর আশেপাশে কয় একজন কে দেখলাম কাগজ পত্র ঠিক নাই তার পরেও ওদের পাসপোর্ট হয়ে গেলো ।পরে বললাম তোমাদের টা কেমনে হয়তো। পরে বললো টাকা দেওয়া লাগে। পরের দিন ও টাকা না দেওয়ার কারণে রিজেক্ট করে দেয়। শেষ মেষ টাকা দেই ১৫০০ টাকা । পরে পাঁচ মিনিটের ভিতরে কাজ হয়ে যায়।

জামালপুর, Mymensingh 1 September 2026 7 views MYGRMXQH
0 Comments
Paid Land Office ৳8.0K

খতিয়ানের নাম সংশোধনী

দলিলে নাম ঠিক আছে , আগে যে হাতে লেখা খতিয়ান ছিল সেটাতেও নাম ঠিক আছে কিন্তু কম্পিউটার প্রিন্টেড কপিতে খতিয়ানে নাম ভুল আসছে। এই নাম সংশোধনের জন্য একটা মামলা করতে হবে। ভুমি অফিস , ডিসি অফিস থেকে প্রয়োজনীয় কাগজ পত্র তুলে এনে এলাকা ভিত্তিক যে ভুমি অফিস আছে সেখানে ঐ কাগজ জমা দেওয়া হয় নাম সংশোধনের জন্য মামলা করবো বলে। কিন্তু নায়েব সাহেব ঐ পেপারে সাইন করবে না , ও সাইন করলে ঐ কাগজ বগুড়া এসিল্যান্ড অফিসে যাবে। এখন ঐ নায়েবের সাইন নিতে হলে নায়েব সাহেবকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে।। পরে ৭ হাজার টাকা দিয়ে তার সাইন নেয়া হয়। আমি বগুড়া চেলোপাড়ায় অবস্থিত রাজাপুর ও সাবগ্রাম ভুমি অফিসের কথা বলছি। বিশ্বাস না হলে করার কিছু নাই।

বগুড়া, Rajshahi 1 September 2026 6 views RJPVSVVD
0 Comments
Only demanded Land Office ৳4.5K

জমি মিটিশন

আমি প্রথমে কম্পিউটারের দোকান থেকে প্রয়োজনীয় ফর্মটি পূরণ করি। ফর্মের কাজ সম্পন্ন করার পর মঙ্গলবার সেটি সংশ্লিষ্ট ভূমি অফিসে জমা দিতে যাই। সেখানে আমাকে বলা হয়, রবিবার এসে যোগাযোগ করতে। রবিবার অফিসে গিয়ে দেখি, সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে আছেন। এরপর মঙ্গলবার আবার অফিসে যাই। তখন আমার কাজটি করার সময় আমাকে বলা হয়, এই সমস্যাটি এখন সমাধান করা সম্ভব নয়, তাই পরের দিন আবার আসতে হবে। আমি পরদিন বুধবার আবার অফিসে যাই। গিয়ে দেখি, আমার কাজটি এখনও করা হয়নি। তখন অফিসের আরেকজনের কাছ থেকে জানতে পারি, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ৫০০ টাকা ঘুষ দিলে আমার কাজটি হয়ে যাবে। এরপর আমাকে আরও বলা হয়, কাজটি শেষ পর্যন্ত মূল অফিসে জমা দিতে হবে এবং সেখানে ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ঘুষ দিতে হবে। পরবর্তীতে আমি সেই মূল অফিসে যাই।

Pangsha, Dhaka 1 September 2026 7 views DK5JCAPX
0 Comments
Refused Sub-Registry Office ৳6.0K

বিষয়: নকল দলিল তোলার সময় ঘুষ দাবি প্রসঙ্গে অভিযোগ

নকল দলিল উত্তোলনের জন্য রেজিস্ট্রার অফিসে গেলে একজন কর্মচারী অনৈতিকভাবে ৬,০০০ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে আমার আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি সেবা পেতে ঘুষ দাবি ও আবেদন গ্রহণে অস্বীকৃতির বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

উলিপুর, Rangpur 1 September 2026 9 views RNCVJBQS
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন এ সমস্যা ছিলো তারা যখন করেছিলো ইস্যুর তারিখ দেয়নি এজন্য কোন কিছুই করতে পারতেছিলাম না তাদের কাছে গেলে তারা সংশোধন এর জন্য ৪০০০টাকা দাবি করে আমাকে দিতে হয় কারণ আমার অনেক প্রয়োজন ছিলো

গাজিপুর, Dhaka 1 September 2026 8 views DKVF4A9W
0 Comments
Refused Other public office ৳5.0K

জাতীয় পরিচয় পত্র

বিষয়টি জাতীয় পরিচয় পত্র বানানো যে দোকান থেকে আবেদন করেছি সেই দোকানদারের মাধ্যমে এই টাকাটি চাওয়া হয় দোকানদারের সাথে নির্বাচন অফিসের সবার লিংক আছে তাদের মাধ্যমে এই ঘুষের টাকা নেওয়া হয়।

বরিশাল, Barishal 1 September 2026 7 views BRE2R77A
0 Comments
Paid Other public office ৳1.0K

সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশনে।

একটা সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মডেল থানার ডিএসবি এর সদস্য (আই গ্রেস এএসাই/এস পদমর্যাদার) ১০০০ টাকা দাবি করে। এবং এক প্রকার সেটা দিতে বাধ্য হই।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মডেল থানায়।, Chattogram 1 September 2026 6 views CTH99ERG
0 Comments
Paid Education Office ৳10.0K

শিক্ষক এর বিভাগিয় বদলি

আমার মা র বদলিটা খুব দরকার ছিলো, বলা হয়েছিলো আপনার হাতে আর ১ মাস আছে না হলে আর বদলি হবে না, দিতে মন চায় নি কিন্তু বাধ্যে হয়ে দেওয়ার প্রয়োজন পরলো। তারপর নিজেকে আপরাধী মনে হয়।

ঢাকা, Dhaka 1 September 2026 7 views DKFY3V4C
0 Comments
Paid Accounts Office ৳1.5K

এজি অফিস,সেগুনবাগিচা, ঢাকা

মহা হিসাব নিয়ন্ত্রক অফিস(এজি অফিস)সেগুনবাগিচা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ধীন পুলিশ সদস্যদের ডিএমপি টু বহি রেঞ্জ /বহি মেট্রো বদলী হয়,তেমনিভাবে ঐখান থেকে আবার ডিএমপিতে পোস্টিং হয় অনেকের।এসবি,সিআইডি বলতে গেলে পুলিশের যত বদলী হয় তখন এলপিসি সঠিক সময়ে পাঠানো হয় না,তারা আটকে রাখে।বেতন ৩-৪ মাস চলে যায় বেতন বন্ধ থাকে।কারণ এলপিসি কাজ করে না এজি অফিসে।এটা শুধু সেগুনবাগিচা না প্রত্যেকটা জেলায়ও এমন হয়।পুলিশের বদলী হলে তারা এলপিসি এক জায়গা থেকে বদলীর জায়গায় পাঠায় না,যতক্ষণ পর্যন্ত এজি অফিসকে ঘুষ না দেওয়া হয়।ঘুষ না দিলে বেতনও বন্ধ। এলপিসি কাজ শেষ না হলে বেতন হবে না।এই কারণে প্রত্যেক পুলিশ সদস্য ওদেরকে ১০০০-১৫০০০ ঘুষ দিয়ে এলপিসি কাজ করায়।আবার জিপিএফ হিসাব আনতে কিংবা পেইজ ভলিয়ম নাম্বার বসাতে গেলেও ঘুষ দিতে হয়।

এজি অফিস সেগুনবাগিচা ঢাকা, Dhaka 1 September 2026 5 views DKRXFZ9W
0 Comments
Paid Other public office ৳1.5K

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করেছিলাম । আবেদনের সপ্তাহখানেক পরে আমাকে ফোন দিয়ে জানায় কাগজপত্র নিয়ে আসার জন্য , কাগজপত্র নিয়ে যাওয়ার পরে দ্রুত কাজ করে দেওয়ার জন্য চা পানির জন্য পনেরশো টাকা চায় । আমি বলেছিলাম যে সরকারি 500 টাকা তো আমি দিয়েছি। সে বলেছে দ্রুত কাজ করতে চাইলে এই টাকাটা দিতেই হবে না হলে কবে পাবেন জানি না। এবং রিপোর্ট খারাপ দিয়ে দেব।

আশুলিয়া, Dhaka 1 September 2026 7 views DKF56PWD
0 Comments
Refused Land Office ৳6.0K

নামজারি

ইউনিয়ন ভূমি কর্মকর্তা আমার আবেদনটি খসড়া খতিয়ান প্রস্তুত ব্যতীতই প্রতিবেদন প্রস্তাব দিয়েছেন। বলেছেন, হোল্ডিং খতিয়ান সমন্বয়ে প্রবলেম হচ্ছে। এই কাজটি এসিল্যান্ড(ভূমি) স্যারের আইডি থেকে সংশোধন করতে হবে। যদিও ৭/১১/২০২৫ তারিখের পূর্বে খসড়া খতিয়ান প্রস্তুত ছিল যা আমি ডাউনলোড করে রেখেছি। ২ দিন পর দেখতেছি খসড়া খতিয়ান নাই, যেটা আপলোড দিয়েছিল। সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে আমি বিনয়ের সাথে জিজ্ঞেস করেছি জমিনের কাগজপত্র ঠিক আছে কিনা?। তিনি বলেছেন কোন সমস্যা নেই সব ঠিক আছে।

টাংগাইল সদর, Dhaka 1 September 2026 7 views DK47GJTN
0 Comments
Paid BRTA ৳3.0K

গাড়ির ফিটনেস সার্টিফিকেট

অভিযোগের বিবরণ: গাড়ির ফিটনেস সার্টিফিকেট নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি যথাযথভাবে জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র বিআরটিএ অফিসে দাখিল করি এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী গাড়িটি পরিদর্শনের (সিন) জন্য হাজির করি। বিআরটিএ-এর নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ফি প্রদান ও গাড়ি পরিদর্শনের পর ফিটনেস সার্টিফিকেট প্রদান করার কথা। কিন্তু গাড়িটি পরিদর্শন করা হলেও আমাকে ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়নি। পরবর্তীতে মাস্টার রোলে কর্মরত একজন কর্মচারীর মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট প্রদানের জন্য অতিরিক্ত ৩,০০০ (তিন হাজার) টাকা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, উক্ত ৩,০০০ টাকা প্রদান করার পর সংশ্লিষ্ট বিআরটিএ কর্মকর্তা গাড়িটি পুনরায় পরিদর্শন (সিন) করেন এবং এরপর ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়।

জামালপুর, Mymensingh 1 September 2026 7 views MYDGWFL3
0 Comments
Paid City Corporation ৳700

নতুন ভোটার নিবন্ধন এবং নাগরিকত্ব সনদপত্র সংগ্রহ

২০২৫ সালে ,মিরপুর ১১ নাম্বারে ,আমার ছোট বোন "নতুন ভোটার হওয়ার জন্য" আবেদন করেছিল এবং "নাগরিক সনদের" জন্য আবেদন করেছিল। তার জন্য টাকা নিয়েছে আমাদের কাছ থেকে ১১ নাম্বারের যে সিটি কর্পোরেশন এর কর্মী ।

ঢাকা, Dhaka 1 September 2026 8 views DK8RSSGT
0 Comments
Paid Other public office ৳500.0K

বিদ্যুৎ সংযোগ/ ডিমান্ড বাড়ানো

গাজীপুরে কারখানাতে বিদ্যুতের লোড বাড়াতে গেলে ঘুস চায়। লিস্টেড কন্ট্রাক্টর রা সিন্ডিকেট করে টাকা চায়। সোলার প্যানেল ছাড়া সংযোগ দিবে না/লোড বাড়াবে না বলে, কিন্তু ঘুস দিলে এই আইন আর থাকে না। মিথ্যা রিপোর্ট দেই যে সোলার আছে। আবেদন পাশ করাতে টাকা, ট্রান্সফরমার স্টোক নাই নাই বলে টাকা চায়, ট্রান্সফরমার কোম্পানির সাথে লিয়াজো করে আবেদনকারিকে নিজের টাকা দিয়ে বেশি দামে কিনতে বলে। তাদের চাহিদা মত ঘুস দিলে ট্রান্সফরমার, মিটার সব পাওয়া যায় সরকারি খরচ জমা দিয়ে। এতে ইঞ্জিনিয়ার, এজিএম, জিএম, লাইনম্যান জড়িত।

গাজীপুর, Dhaka 1 September 2026 7 views DK2K9PLZ
0 Comments
Refused Sub-Registry Office ৳50.0K

জমি রেজিষ্ট্রেশন

কাল একটা ঘটনা ঘটে রূপগঞ্জ ভূমি অফিসে সেখানের সদ্য নিয়োগ পাওয়া সাব রেজিস্ট্রার সাহেব কয়েকদিন সবাইকে বুঝিয়েছে যে তিনি খারিজ ছাড়া জমি রেজিষ্ট্রেশন করে না।তবে কাল তিনি একজনের খারিজ আছে তবে সেটার ফটোকপি থাকার জন্য শতাংশ প্রতি 10000 টাকা ঘুষ দাবি করে যদিও পরে নানা জটিলতার পর সেটা প্রায় অর্ধেক এ করে দেয়।

রূপগঞ্জ, Dhaka 1 September 2026 11 views DKTE2RFC
0 Comments